ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

কর্মসূচি শেষ করলেন নুর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২৮:২০ অপরাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০২২
  • ২০৬ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকা বিশ্বিবদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে মিছিলসহ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে অবস্থান নেন নুরুল হক নুর। শনিবার শতাধিক নেতাকর্মীসহ মিছিল নিয়ে আদালতের গেটের পাশে বসে পড়েন নুরসহ অন্যরা।

এ সময় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর সাংবাদিকদের বলেন, রাজু ভাস্কর্যে শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রলীগ হামলা করে। হামলায় আহত শিক্ষার্থীদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে গিয়ে হামলা করে তাদের আবার পুলিশে দেয়।

নুরুল হক নুরু আরো বলেন, আমরা এখানে অবস্থান নিয়ে বলেছিলাম যে অন্যায়ভাবে আমাদের সহযোদ্ধাদের যদি কারাগারে পাঠানো হয়, তাহলে আমাদেরও কারাগারে পাঠানো হোক। আমরা স্বেচ্ছায় কারাগারে যেতে রাজি। আমাদের বিজ্ঞ আইনজীবীরা আদালতের প্রতি আস্থা রেখেছেন। তারা আমাদের অনুরোধ করেছেন, আমরা যে কোর্ট প্রাঙ্গণে এসেছি তা বিচারকদের সর্বোচ্চ পর্যায় জানে। বিচারকরা তাদের (যারা আটক হয়েছেন) প্রতি অন্যায় করবেন না। ন্যায়বিচার করা হবে। আমরা যেন কর্মসূচি সংক্ষিপ্ত করে চলে যাই।

অবস্থান কর্মসূচি নিয়ে তিনি বলেন, গতকাল আমাদের ছাত্র বন্ধুদের আটক করা হয়েছে। তাদের উদ্বিগ্ন অভিভাবক তাদের (আটকদের) মুক্তির জন্য আইনজীবী নিয়োগ দিয়েছেন। তাই আমরা আইন ও আদালতের প্রতি শ্রদ্ধা রেখে কর্মসূচি শেষ করেছি।

গতকাল শুক্রবার ঢাবি থেকে ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন, বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আকরাম হোসেনসহ ২৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করে শাহবাগ থানা পুলিশ। তাদের বিরুদ্ধে ছাত্রলীগের নেতাকর্মীরা বাদী হয়ে শাহবাগ থানায় দুটি মামলা করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

কর্মসূচি শেষ করলেন নুর

আপডেট টাইম : ০৩:২৮:২০ অপরাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০২২