ঢাকা ০৬:৩০ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

চিকিৎসায় নোবেল কে পাবেন, জানা যাবে আজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৪:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২
  • ২৩৩ বার

হাওর বার্তা ডেস্কঃ মর্যাদাপূর্ণ নোবেল পুরস্কারজয়ীদের নাম ঘোষণা শুরু হচ্ছে আজ সোমবার থেকেই। প্রতিবছর চিকিৎসাশাস্ত্র, পদার্থবিজ্ঞান, রসায়নবিদ্যা, সাহিত্য, শান্তি ও অর্থনীতি—এই ছয় ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়।

বাংলাদেশ সময় আজ বিকেল ৩টা ৩০ মিনিটে সুইডেনের রাজধানী স্টকহোম থেকে চিকিৎসাশাস্ত্রে নোবেলজয়ীর নাম ঘোষিত হবে। এরপর আগামীকাল বিকেল ৩টা ৪৫ মিনিটে পদার্থবিজ্ঞানে, বুধবার বিকেল ৩টা ৪৫ মিনিটে রসায়নবিদ্যায় এবং বৃহস্পতিবার বিকেল ৫টায় সাহিত্যে নোবেলজয়ীর নাম ঘোষণা করবে সুইডিশ নোবেল কমিটি।

অন্যদিকে প্রথা অনুযায়ী নরওয়ের রাজধানী অসলো থেকে নরওয়েজিয়ান নোবেল কমিটি শুক্রবার বিকেল ৩টায় ঘোষণা করবে শান্তিতে নোবেলজয়ীর নাম। দুই দিন পর ১০ অক্টোবর বিকেল ৩টা ৪৫ মিনিটে সুইডেন থেকে ঘোষিত হবে অর্থনীতিতে নোবেলজয়ীর নাম।

আগামী ১০ ডিসেম্বর নোবেল পুরস্কারের জনক সুইডিশ বিজ্ঞানী ও শিল্পপতি আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে স্টকহোম ও অসলোতে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে এক কোটি সুইডিশ ক্রোনারের চেক, একটি মানপত্র এবং স্বর্ণপদক দেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

চিকিৎসায় নোবেল কে পাবেন, জানা যাবে আজ

আপডেট টাইম : ১০:১৪:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২