ঢাকা ১১:৪০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইটনা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান সাবেক ছাত্রদল নেতা আনম উল্লাহ সানি সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন আওয়ামী আমলের আমলনামা উন্নয়নের আড়ালে ২৮ হাজার কোটি টাকার দুর্নীতি ২৯ অক্টোবর মধ্য রাত থেকে উঠে যাচ্ছে ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে জুবাইদা রহমানের আহ্বান কৃষিতেও বাড়ছে খেলাপির চাপ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বৈঠক ফলপ্রসূ হয়েছ: হুমায়ূন কবির আইজিপি সহজ-সরল মানুষ, ক্রসফায়ার নিয়ে বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপির বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা

শিক্ষা ব্যবস্থার গুণগত মান উন্নয়ন অতি জরুরি : রাষ্ট্রপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩২:১৬ অপরাহ্ন, রবিবার, ২৯ মে ২০১৬
  • ৫১৫ বার

দেশীয় ও আন্তর্জাতিক চাহিদা পূরণে শিক্ষা ব্যবস্থার গুণগত মান উন্নয়ন অতি জরুরি বলে উল্লেখ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ।

শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৬-এর সমাপনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি এ কথা বলেন।

শিক্ষা মানুষের মৌলিক অধিকার- উল্লেখ করে তিনি বলেন, এই মৌলিক অধিকার নিশ্চিত করতে সরকারের মূল দায়িত্ব হচ্ছে অবকাঠামোসহ অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা। আর নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে এসব সুযোগ-সুবিধাকে কাজে লাগিয়ে নিজেদের একটি শিক্ষিত জাতি হিসেবে গড়ে তোলা। শিক্ষা হতে হবে কল্যাণধর্মী, বিজ্ঞানমুখী ও বাস্তবসম্মত। নিছক জ্ঞান দান শিক্ষার উপজীব্য হতে পারে না। শিক্ষার্থীকে বিকশিত করে তোলাই হবে শিক্ষার মূল লক্ষ্য ও উদ্দেশ্য।

শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলী অর্জনের আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, আগামী দিনে তোমরাই দেশের হাল ধরবে, দেশকে নেতৃত্ব দিবে। তাই লেখাপড়ার পাশাপাশি তোমাদেরকে নেতৃত্বের গুণাবলী অর্জন করতে হবে। নিজের দেশকে জানতে হবে।

এ সময় তাদের মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানার আহ্বান জানিয়ে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ সংগ্রাম ও রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশটি স্বাধীন হয়েছে। ৩০ লাখ মানুষ আর তিন লাখ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে এসেছে এ স্বাধীনতা। তাই তোমাদেরকে মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হবে। নিজের দেশ, ইতিহাস ও ঐতিহ্যকে নিয়ে গর্ব করবে।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষা সচিব সোহরাব হোসাইন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুন। অনুষ্ঠানে শিক্ষা সপ্তাহ-২০১৬ উপলক্ষে আয়োজিত বিভিন্ন ক্যটাগারিতে ৮৯ জনকে পুরস্কৃত করা হয়। তাদের হাতে পুরস্কার তুলে দেন রাষ্ট্রপ্রতি। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি সংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইটনা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান সাবেক ছাত্রদল নেতা আনম উল্লাহ সানি

শিক্ষা ব্যবস্থার গুণগত মান উন্নয়ন অতি জরুরি : রাষ্ট্রপতি

আপডেট টাইম : ১১:৩২:১৬ অপরাহ্ন, রবিবার, ২৯ মে ২০১৬