ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

ঈদে ইমাম-মুয়াজ্জিনদের বিশেষ সম্মানি দেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:০৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • ১৩৭ বার

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিজেদের এলাকার আওতাধীন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের বিশেষ সম্মানি দিচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি)। আজ বৃহস্পতিবার ডিএসসিসির নগর ভবনের বুড়িগঙ্গা হলে কর্পোরেশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, ইমাম ও মুয়াজ্জিনদের জনপ্রতি যথাক্রমে ৩ হাজার টাকা ও ১ হাজার ৫০০ টাকা করে দেওয়া হবে। এ ছাড়া, ডিএসসিসির সব দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের উৎসব ভাতা প্রতি ঈদে ২ হাজার টাকার পরিবর্তে ৩ হাজার টাকা প্রদানের সিদ্ধান্ত হয়েছে। অন্যান্য ধর্মাবলম্বীদের ক্ষেত্রে বছরে একবার ৪ হাজার পরিবর্তে ৬ ছয় হাজার টাকায় উন্নীতকরণ করা হয়েছে।

সভায় ডিএসসিসিবাসীকে সহজে ও বিধি মোতাবেক সেবা প্রদানের লক্ষ্যে ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নিয়ন্ত্রণাধীন কবরস্থান পরিচালনা নীতিমালা-২০২০’ সংশোধন করে ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নিয়ন্ত্রণাধীন কবরস্থান পরিচালনা নীতিমালা-২০২৫’-এর নীতিগত অনুমোদন দেওয়া হয়।

ডিএসসিসির প্রশাসক শাহজাহান মিয়ার সভাপতিত্বে সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা ড. জিল্লুর রহমান, সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঁঞাসহ সব বিভাগীয় প্রধান এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা, বিভিন্ন সরকারি দপ্তর সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

ঈদে ইমাম-মুয়াজ্জিনদের বিশেষ সম্মানি দেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

আপডেট টাইম : ০৮:০৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫