ঢাকা ০৭:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

জেলা পরিষদ নির্বাচন : এবারও বিনা ভোটে জয়ের হিড়িক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২
  • ২২৮ বার

হাওর বার্তা ডেস্কঃ গেল বছর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যানদের জয়ে দেশজুড়ে নানা সমালোচনার সৃষ্টি হয়। বিনা ভোটে জয়ে ভোট ব্যবস্থাও অনেক প্রশ্নের মুখে পড়ে। এসব সমালোচনার মধ্যেই আগামী মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা পরিষদের নির্বাচন।

এই নির্বাচনেও বিনা ভোটে জয়ের হিড়িক পড়েছে। দেশজুড়ে অন্তত ২২ জেলায় চেয়ারম্যান পদে ভোট দিতে হবে না ভোটারদের। আজ রোববার সন্ধ্যায় নির্বাচন কমিশন জানায়, ৬১টি জেলার মধ্যে ২২ জেলায় আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন চেয়ারম্যান প্রার্থীরা। জয়ীরা সবাই ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী।
ইসি যেসব জেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী চেয়ারম্যানদের তথ্য দিয়েছে সেগুলো হলো- কুমিল্লা, কুড়িগ্রাম, নওগাঁ, গোপালগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, ঝালকাঠি, টাঙ্গাইল, ঠাকুরগাঁও, নরসিংদী, নারায়ণগঞ্জ, ফেনী, বরগুনা, বাগেরহাট, ভোলা, মাদারীপুর, মুন্সিগঞ্জ, মৌলভীবাজার, লক্ষ্মীপুর, লালমনিরহাট, শরীয়তপুর, সিরাজগঞ্জ ও সিলেট।
এসব জেলার বাইরে গতকাল রোববার শেষ বেলায় ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থীর বিনা ভোটে জয়ের খবর জানা যায়। ঢাকার দোহারের চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়া দুই প্রার্থী শেষ সময়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান। ফলে মাহবুবুর রহমান এককভাবে জয়ী হন। এ নিয়ে ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে তিনি দ্বিতীয়বারের মতো আসীন হচ্ছেন।
তফসিল অনুযায়ী-মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর। আর ভোটগ্রহণ ১৭ অক্টোবর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

জেলা পরিষদ নির্বাচন : এবারও বিনা ভোটে জয়ের হিড়িক

আপডেট টাইম : ০৫:৩৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২