ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

বাজিতপুরে এক হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২
  • ৩১০ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের বাজিতপুরে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প মাদক বিরোধী অভিযান পরিচালনা করে এক হাজার পিস ইয়াবা, মাদক ব্যবসার কাজে ব্যবহৃত দুইটি মোবাইল ও নগদ ২২৭ টাকাসহ নুরু (৩২) ও মো. শাহ পরান (৩৫) নামে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বাজিতপুর উপজেলার হিলচিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হওয়া।

আটক হওয়া দুই মাদক ব্যবসায়ীর মধ্যে নুরু জেলার নিকলী উপজেলার গুরুই ইউনিয়নের দৌলতপুর পূর্বপাড়ার মৃত কিতাব আলীর ছেলে এবং মো. শাহ পরান একই ইউনিয়নের দৌলতপুর উত্তরপাড়ার মৃত আব্দুল মালেকের ছেলে।

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বেলা দেড়টার দিকে বাজিতপুর উপজেলার হিলচিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে এক হাজার পিস ইয়াবা, মাদক ব্যবসার কাজে ব্যবহৃত দুইটি মোবাইল ও নগদ ২২৭ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী নুরু ও মো. শাহ পরানকে আটক করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয়ের কথা স্বীকার করে।

এ বিষয়ে তাদের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

বাজিতপুরে এক হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আপডেট টাইম : ০৬:৫৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২