ঢাকা ১২:২০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

গয়েশ্বরের বাড়িতে হামলার নিন্দা মির্জা ফখরুলের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২
  • ২৩১ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র পরিচালনায় নজিরবিহীন ব্যর্থতা ঢাকতে মানুষের দৃষ্টি অন্যদিকে ফেরাতেই বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের জানমাল, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানের ওপর রক্তাক্ত হামলা চালানো হচ্ছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের দক্ষিণ কেরানীগঞ্জের বাড়িতে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

সোমবার রাতে পৌনে ৮ টায় স্থানীয় আওয়ামী লীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান শাহীনের নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী বর্বরোচিত হামলা চালিয়ে গয়েশ্বরের বাড়িতে ভাঙচুর করে বলে বিবৃতিতে উল্লেখ করেন মির্জা ফখরুল। এই ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ সরকার এখন নিজেদের পতন হাড়ে হাড়ে উপলব্ধি করতে পারছে বলেই দেশব্যাপী সিনিয়র নেতাসহ সব পর্যায়ের নেতাকর্মীদের ওপর সহিংস আক্রমণ ও হামলা শুরু করেছে। গয়েশ্বর চন্দ্র রায় সত্য উচ্চারণে নির্ভিক বলেই তার কন্ঠরোধ করতে তার বাড়িতে হামলা চালিয়েছে আওয়ামী দুর্বৃত্তরা। তিনি সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার। আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে দেশবাসী এখন গভীর শঙ্কার মধ্যে দিনাতিপাত করছেন।

মির্জা ফখরুল বলেন, সরকারদলীয় সন্ত্রাসীদের দাপটে দেশে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতন সীমাহীন মাত্রায় পৌঁছেছে।
রাষ্ট্র পরিচালনায় নজীরবিহীন ব্যর্থতা ঢাকতে মানুষের দৃষ্টি অন্যদিকে ফেরাতেই বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের জানমাল, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানের ওপর রক্তাক্ত হামলা চালানো হচ্ছে। শহর, গ্রামসহ দেশের জনপদের পর জনপদে এখন রক্তের হোলিখেলা চলছে। দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল-বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে ত্রাস সৃষ্টির মাধ্যমে জোর করে রাষ্ট্রক্ষমতা কব্জায় রাখাই এখন আওয়ামী রাজনীতির প্রধান লক্ষ্যে পরিণত হয়েছে।

গয়েশ্বর চন্দ্র রায়ের বাসভবনে হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান মির্জা ফখরুল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

গয়েশ্বরের বাড়িতে হামলার নিন্দা মির্জা ফখরুলের

আপডেট টাইম : ০৩:৩৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২