ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

হাফেজ-মাদ্রাসা শিক্ষকদের মানোন্নয়নে মারকাজুত তাহফিজের প্রশিক্ষণ কোর্স

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১৪:৫২ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২
  • ২৭৯ বার

হাওর বার্তা ডেস্কঃ পবিত্র কুরআনের হাফেজ, ইমাম, মুয়াজ্জিন ও শিক্ষকদের মানোন্নয়নে দুই মেয়াদে প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে মারকাজুত তাহফিজ ফাউন্ডেশন বাংলাদেশ।

১ সেপ্টেম্বর থেকে মাসব্যাপী ও ৮ সেপ্টেম্বর থেকে সপ্তাহব্যাপী সাইনবোর্ডের তাহফিজ ফাউন্ডেশনের প্রশিক্ষণ হলে এসব কোর্স অনুষ্ঠিত হবে।  এতে প্রধান প্রশিক্ষক হিসেবে থাকবেন আন্তর্জাতিক হাফেজ গড়ার দক্ষ শিক্ষক হাফেজ ক্বারী নেছার আহমাদ আন নাছিরী।

তাহফিজ ফাউন্ডেশন থেকে জানানো হয়েছে, আগামী ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে কোর্সটি শুরু হয়ে মাসব্যাপী ও ৮ সেপ্টেম্বর থেকে সপ্তাহব্যাপী চলবে। এতে দেশের যে কোন জেলা থেকে ইমাম, মুয়াজ্জিন হাফেজ, গায়রে হাফেজসহ সর্বস্তরের মানুষের কুরআন সহীহ শুদ্ধ করার ব্যবস্থা রয়েছে।

অফলাইনের পাশাপাশি অনলাইনেও কোর্সটি করা যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। কোর্স শেষে অংশগ্রহণকারীদের সনদ প্রদন করা হবে এবং যোগ্যদের কর্মস্থলেরও ব্যবস্থা করে দেওয়া হবে।

দেশের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মারকাজুত তাহফিজের প্রতিষ্ঠাতা পরিচালক শায়েখ নেছার আহমাদ আন নাছিরী বলেন, শিক্ষকতা শুরুর আগে অবশ্যই প্রশিক্ষণ নেওয়া উচিত। এতে ছাত্রদের সহজে পড়ানোর কৌশল রপ্ত হয়। পাশাপাশি যারা প্রশিক্ষণ করান, তাদের শিক্ষক জীবনের অভিজ্ঞতার গল্প থেকে শিক্ষা নেওয়া যায়।

তিনি আরও বলেন, একজন আদর্শ শিক্ষকের জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। এ কারণেই মূলত আমাদের এই শিক্ষক প্রশিক্ষণ কোর্সকে সব ধরনের শিক্ষকদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

হাফেজ-মাদ্রাসা শিক্ষকদের মানোন্নয়নে মারকাজুত তাহফিজের প্রশিক্ষণ কোর্স

আপডেট টাইম : ০৫:১৪:৫২ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২