ঢাকা ১২:২০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

ফের হাসপাতালে খালেদা জিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:০৯:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২
  • ২৩৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ছয়দিনের মাথায় আবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে এর আগে গত সোমবার বিকেলে হাসপাতালে গিয়েছিলেন তিনি। এর ৬ দিন পর গতকাল রোববার রাত পৌনে ৮টার দিকে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে বিএনপি চেয়ারপারসন হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন। রাত ৯টায় এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত জানা গেছে, প্রয়োজনীয় সব পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হতে পারে খালেদা জিয়াকে। এ জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে।
গত ২২ আগস্ট এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসনের হৃদযন্ত্রের কয়েকটি পরীক্ষা (যেমন ইকো, ইসিজি, আল্ট্রাসোনোগ্রাম ও এক্সরে) করা হয়েছিল। সেগুলোর পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পরে মেডিকেল বোর্ড আরও কয়েকটি পরীক্ষার জন্য জরুরিভাবে হাসপাতালে ভর্তির সুপারিশ করেন। এর পরিপ্রেক্ষিতে গতকাল তাকে ফের হাসপাতালে নেয়া হয়। এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন খালেদা জিয়া।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

ফের হাসপাতালে খালেদা জিয়া

আপডেট টাইম : ০৯:০৯:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২