ঢাকা ১২:২৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বৈঠকে বসছে মেডিকেল বোর্ড

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৫৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২
  • ২০৭ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার সার্বিক বিষয় পর্যালোচনা করতে বৈঠকে বসতে যাচ্ছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা।

সোমবার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার শারীরিক নানা পরীক্ষার কথা জানিয়ে সেদিন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান এজেড এম জাহিদ বলেছিলেন, মঙ্গলবার পরীক্ষার প্রতিবেদন পাওয়া যাবে। তবে বুধবারও এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

এ বিষয়ে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বৃহস্পতিবার সকালে টেলিফোনে যুগান্তরকে জানান, হাসপাতালে সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষার পর তার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ বলেছিলেন এক-দুদিনের মধ্যে প্রতিবেদন পাওয়া যাবে। সেসব প্রতিবেদন পাওয়া গেছে কী না আমার জানা নেই। তবে শোনেছি আজ মেডিকেল বোর্ডের সভা হতে পারে।

একটি সূত্র জানায়, বৃহস্পতিবার খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সভা হবে। সেখানে সার্বিক বিষয় পর্যালোচনা করে চিকিৎসার পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে, খালেদা জিয়া ১১ জুন গুলশানের বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। ওইদিন মধ্যরাতে তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। চিকিৎসা শেষে ২৪ জুন হাসপাতাল থেকে বাসায় ফেরেন তিনি।

৭৮ বছর বয়সি খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হার্টে ব্লক, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বৈঠকে বসছে মেডিকেল বোর্ড

আপডেট টাইম : ০১:৫৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২