ঢাকা ১২:৩০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বিএনপির কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে বিভাগীয় টিম গঠন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৫:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২
  • ২১৩ বার

হাওর বার্তা ডেস্কঃ জ্বালানি তেল, পরিবহণ ভাড়াসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ২২ আগস্ট থেকে দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচি দিয়ে মাঠে নামছে বিএনপি।

সারা দেশের উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সভা, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে দলটি।

এসব কর্মসূচি বাস্তবায়নে জন্য কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে ১০ সাংগঠনিক বিভাগে টিম গঠন করা হয়েছে। এই টিম কর্মসূচি সফল করতে সহযোগিতা ও পদক্ষেপ গ্রহন করবেন দলীয় সুত্রে জানা গেছে।

বিএনপির দপ্তর সূত্রে জানায়, প্রত্যেক বিভাগীয় টিমে দলনেতা হিসেবে কেন্দ্রীয় একজন সিনিয়র নেতা থাকবেন। তার সঙ্গে সদস্য হিসেবে থাকবেন সংশ্লিষ্ট বিভাগের অধিবাসী সব জাতীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও সাবেক সংসদ সদস্য, জেলা সভাপতি/আহ্বায়ক এবং সাধারণ সম্পাদক/সদস্য সচিব/যুগ্ম আহ্বায়ক।

সমন্বয়কেয় দায়িত্বে থাকবেন সংশ্লিষ্ট বিভাগের সাংগঠনিক ও সহ- সাংগঠনিক সম্পাদক।

ঢাকা বিভাগে দায়িত্বপ্রাপ্ত দলনেতা হলেন, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, রাজশাহীতে চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, চট্টগ্রামে ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, সিলেটে যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খুলনায় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, রংপুরে যুগ্ম মহাসচিব হারুন অর রশিদ, বরিশালে যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ময়মনসিংহে যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার, ফরিদপুরে চেয়ারপারসনের উপদেষ্টা মশিউর রহমান এবং কুমিল্লায় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

এর আগে মঙ্গলবার ধারাবাহিক কর্মসূচির বিষয়ে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে ৮২টি সাংগঠনিক জেলায় চিঠি দেওয়া হয়। এতে সব পর্যায়ের কর্মসূচিতে নিজ নিজ জেলার কেন্দ্রীয় নেতা, সাবেক সংসদ-সদস্য ও গত জাতীয় নির্বাচনে মনোনয়ন পাওয়া নেতাদের উপস্থিত থাকাসহ ৬টি নির্দেশনা ছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

বিএনপির কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে বিভাগীয় টিম গঠন

আপডেট টাইম : ১০:২৫:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২