ঢাকা ১০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

৪০ বলেই আফগানিস্তানকে হারালো আয়ারল্যান্ড

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৩:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২
  • ২৫৮ বার

হাওর বার্তা ডেস্কঃ সিরিজের শেষ ম্যাচেও বৃষ্টির হানায় দৈর্ঘ্য কমে আসে ম্যাচের। ফলে মাত্র ৭ ওভার তথা ৪২ বলের খেলায় পরিণত হয়  দ্বিতীয় ইনিংস। আর সেই ৪২ বলের লড়াইয়ে দুই বল হাতে রেখেই আফগানিস্তানকে হারিয়ে দিয়েছে আয়ারল্যান্ড।

ফলে ৩-২ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে আইরিশরা।

বেলফাস্টের সিভিল সার্ভিস ক্রিকেট ক্লাব মাঠে প্রথম ইনিংসে ১৫ ওভার খেলে ৫ উইকেটে ৯৫ রান করে আফগানরা।

বৃষ্টি নামলে আইরিশদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৭ ওভারে ৫৬ রানের। মাত্র ৩ উইকেট হারিয়ে ৬.৪ ওভারেই সে লক্ষ্যে পৌঁছে যায় আয়ারল্যান্ড।

স্বাগতিকদের মধ্যে ১০ বলে ১৬ রান করেন পল স্টার্লিং, অ্যান্ডি ব্যালবার্নি ৯ বলে ৯, লরকার টাকার ১২ বলে ১৪ রান করেন। হ্যারি ট্যাক্টর ৫ বলে ৯ ও জর্জ ডকরেল ৪ বলে ৭ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন।

ম্যাচের ৪০তম বলে ব্যাটের ছোঁয়া লাগিয়ে রান নেন ডকরেল।  এরইসঙ্গে দ্বিতীয়বারের মতো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতার স্বাদ পায় আয়ারল্যান্ড। গতবছর জিম্বাবুয়ের বিপক্ষেও ৩-২ ব্যবধানে সিরিজ জিতেছিল তারা।

এর আগে সিরিজ নির্ধারণী ম্যাচে ব্যাট হাতে নেমে একমাত্র উসমান গণি ছাড়া আর কেউ ভালো ব্যাটিং করতে পারেননি।  আজমতউল্লাহ ওমরজাই ১৪ বলে করেন ১৫ রান।  উসমানের সঙ্গে তার ৪ ওভারে করা ২৯ রানের জুটিই ছিল উল্লেখযোগ্য। এর পর আইরিশ বোলারদের তোপে বাকিরা আসছেন আর গেছেন।  কেবল উসমান গণি ৪০ বলে ৪৪ রানে অপরাজিত থাকেন।

আয়ারল্যান্ডের পক্ষে বল হাতে দুই ওভারে ১৬ রান খরচায় ৩ উইকেট শিকার করেছেন মার্ক অ্যাডায়ার।  ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তিনি। সিরিজসেরার পুরস্কার জিতেছেন জর্জ ডকরেল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

৪০ বলেই আফগানিস্তানকে হারালো আয়ারল্যান্ড

আপডেট টাইম : ১০:২৩:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২