ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

লন্ডনে ছেলের সঙ্গে পার্কে ঘুরলেন খালেদা জিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৭:০১ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫
  • ১৬৩ বার

দীর্ঘদিন পর খোলামেলা স্থানে দেখা গেলো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। যুক্তরাজ্যের লন্ডনের একটি পার্কে ছেলে তারেক রহমানের সঙ্গে ঘুরে বেড়িয়েছেন তিনি।

গতকাল মঙ্গলবার (১ এপ্রিল) হুইলচেয়ারে করে পার্কে যান সাবেক এ প্রধানমন্ত্রী। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার পরিবারের সদস্যরাসহ খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন সঙ্গে ছিলেন।

ইতোমধ্যে খালেদা জিয়াকে নিয়ে তারেক রহমানের পার্কে ঘোরার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওতে দেখা গেছে, খালেদা জিয়াকে হুইল চেয়ারে বসিয়ে তার একান্ত সহকারী সচিব মো. মাসুদুর রহমান পার্কের ফুটপাথে ঘুরাচ্ছেন। পাশেই তারেক রহমান তার পরিবারসহ হাঁটছেন।

যুক্তরাজ্যে চিকিৎসাধীন খালেদা জিয়া জানুয়ারি থেকে লন্ডনে অবস্থান করছেন। হাসপাতালে চিকিৎসা শেষে এখন ছেলে তারেক রহমানের বাসায় রয়েছেন। আর তাতে আট বছরের বেশি সময় পর পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করেছেন বিএনপির চেয়ারপারসন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

লন্ডনে ছেলের সঙ্গে পার্কে ঘুরলেন খালেদা জিয়া

আপডেট টাইম : ১১:৩৭:০১ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫