ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত এমন রাজনৈতিক চর্চা করা যাবে না, যাতে ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের পথ সহজ হয়: স্বরাষ্ট্রমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে ইউএনওদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আলেমদের সমাজ পরিবর্তনের প্রধান রূপকার হওয়ার আহ্বান জামায়াত আমিরের চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, প্রস্তুত ৭ ভেন্যু সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব : জুবাইদা রহমান জেআইসিতে এক-এগারোর সময় তারেক রহমানকে নির্যাতনের তথ্য পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর

সবকিছুই সাধ্যের বাইরে ডিমের ডজন ১৫০ টাকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৩:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ অগাস্ট ২০২২
  • ২০২ বার

হাওর বার্তা ডেস্কঃ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর থেকে নিত্যপণ্যে এর প্রভাব পড়েছে সবচেয়ে বেশি। বাজারে ৫০ টাকার নিচে কোনও চাল নেই। দাম বেড়েছে মাছ-গোশতসহ সব ধরনের পণ্যে। এমনকি ‘গরিবের প্রোটিন’ ডিমও ডজনে ছুঁয়েছে ১৫০ টাকা। সাধ ও সাধ্যের বাইরে চলে গেছে নিত্যপ্রয়োজনীয় সব পণ্য। বাজার সংশ্লিষ্টরা বলছেন, ডলার সঙ্কট ও হঠাৎ তেলের দাম বাড়ায় পরিবহন খরচসহ আনুষঙ্গিক সবকিছু বেড়েছে।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর কাওরান বাজার, মোহাম্মদপুর কৃষি মার্কেট, মিরপুর ৬ ও ১১ নম্বর বাজার ও নিউমার্কেটে খোঁজ নিয়ে জানা গেছে, গত এক সপ্তাহের ব্যবধানে পাইকারিতে তিন থেকে ছয় টাকা পর্যন্ত বেড়েছে চালের দাম। বাজারভেদে খুচরায় সেসব চালই কেজিতে বেড়েছে পাঁচ থেকে ১০ টাকা পর্যন্ত। ফলে খুচরা বাজারে এখন যে কোনও মোটা চালই ৫২ টাকার নিচে পাওয়া যাচ্ছে না।

 বাংলাদেশ রাইস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের তথ্যমতে, গতকাল রাজধানীর বিভিন্ন পাইকারি বাজারে মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৭০ টাকায়। যা এক সপ্তাহ আগেও ছিল ৬৫ টাকা। ৪ আগস্ট বিক্রি হওয়া ৪৮ টাকার মোটা চাল বিক্রি হচ্ছে ৫০ টাকায়। ৭২ টাকার নাজিরশাইল ৮০, ৭১ টাকার কাটারিভোগ ৭৩, ৭৮ টাকার বাসমতী ৮২ এবং ১০৮ টাকার চিনিগুড়া বিক্রি হচ্ছে ১১০ টাকায়।

বাজার ঘুরে দেখা গেছে, পাইকারিতে সব ধরনের চালের দাম বাড়ার কারণে খুচরা বাজারে এর প্রভাব পড়েছে। নোয়াখালী রাইস মিলের ঈমাম হোসেন বলেন, পাইকারিতে দাম বাড়ায় খুচরায় প্রতি কেজি চালে তিন থেকে ছয় টাকা পর্যন্ত বেড়েছে। চিকন চালের মধ্যে মিনিকেট প্রকারভেদে কেজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫, নাজিরশাইল ৭০ থেকে ৮৫ এবং মোটা চাল (আটাশ) প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৫৮ টাকায়।
চাল ছাড়াও বেড়েছে মুরগি, ডিম, মাছ, সবজি ও ফলের দাম। এক সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে সব ধরনের মুরগি কেজিতে ১৫-২০, ডিম ডজনে ১৫ থেকে ২০, সবজি কেজিতে ১০-২০ টাকা পর্যন্ত বেড়েছে। খুচরা দোকানে ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকায়।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, ট্রাক ভাড়াসহ অন্যান্য ব্যয় বাড়ার কারণে সবজির দাম বেড়েছে। যার কারণে কৃষক পর্যায়ে সবজির কেজি সাত-আটে নামলেও রাজধানীর খুচরা বাজারগুলোতে ৩০ থেকে ৩৫ টাকার কমে কোনও সবজি বিক্রি হয় না।
একাধিক বিক্রয়কর্মী বলেন, পরিবহন খরচ বাড়তি এবং বাজারে মুরগির সরবরাহ কম হওয়ায় গত সপ্তাহের তুলনায় বর্তমানে ১০-২০ টাকা পর্যন্ত মুরগির দাম বেড়েছে। ১৫০-১৬০ টাকা ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৭০-১৮০। সোনালি মুরগি কেজি বিক্রি হচ্ছে ২৯০-৩০০ টাকায়, যার দাম ছিল ২৭০-২৮০ টাকা। দেশি মুরগির কেজি ৫২০ টাকা ছিল। এখন বিক্রি হচ্ছে ৫৫০ টাকা।

এদিকে সব ধরনের সবজির দাম বেড়েছে বলে জানিয়েছেন কাওরান বাজারের পাইকারি সবজি ব্যবসায়ীরা। বিক্রেতারা বলছেন, পাইকারিতে সবজির দাম বেড়েছে কেজিতে পাঁচ থেকে ১০ টাকা। গোল বেগুন ৮০, লম্বা বেগুন ৬০, করলা ৭০-৮০, কাঁকরোল ৬০-৭০, ঝিঙ্গা ৮০, পটোল ৫০-৬০, টমেটো ১২০, কাঁচামরিচ ২২০, কচুর মুখি ৫০, চালকুমড়া ৪৫ থেকে ৫০, চিচিঙ্গা ৫০, বরবটি ৬০, ঢেঁড়স ৫০ ও কাঁচা পেঁপে ৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

অন্যদিকে আটা, ময়দা, চিনি, লবণের দামও বেড়েছে। নিউমার্কেট কাঁচাবাজার ঘুরে জানা গেছে, ৫০ কেজির প্রতি বস্তা আটায় বেড়েছে ১৫০-১৮০ টাকা। ময়দায় ৭০, চিনিতে বেড়েছে ১৫০ টাকা। গত সপ্তাহেও লবণ ৩৫, খোলা চিনি ৮০, প্যাকেট চিনি ৮৫ ও খোলা আটা ৫০ টাকায় বিক্রি হয়েছে। কিন্তু বর্তমানে কেজিপ্রতি দাম বেড়ে লবণ ৩৮, খোলা চিনি ৮৫, প্যাকেট চিনি ৯০ ও আটা ৫৫ টাকায় বিক্রি হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত

সবকিছুই সাধ্যের বাইরে ডিমের ডজন ১৫০ টাকা

আপডেট টাইম : ১০:৪৩:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ অগাস্ট ২০২২