ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

বসুন্ধরা চক্ষু হাসপাতালে ৪৮ রোগীর নিখরচায় অপারেশন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২
  • ২৬৪ বার

হাওর বার্তা ডেস্কঃ বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে অস্বচ্ছল ৪৮ রোগীর বিনামূল্যে চোখের ছানি ও মাংস বৃদ্ধি অপারেশন করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) দিনব্যাপী বসুন্ধরা আবাসিক এলাকার বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে এ চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে।

বসুন্ধরা আই হাসপাতাল, ভিশন কেয়ার ফাউন্ডেশন এবং প্রফেসর মাহাবুব আহমেদ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে দিনব্যাপী এ ফ্রি ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে।

বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রফেসর ডা. সালেহ আহমদের তত্ত্বাবধানে সার্জারিতে অংশ নেন ডা. মৌটুসি ইসলাম এবং ডা. রুবিনা আক্তার, ৩৭ জন পুরুষ ও ১১ জন নারীসহ মোট ৪৮ জন রোগীর অপারেশন করা হচ্ছে।

এর মধ্যে ৪১ জনের ছানি, ৪ জনের মাংস বৃদ্ধি এবং ৩ জনের নেত্রনালীর অপারেশন করা হবে।

ব্রাহ্মণবাড়িয়া জেলার চিনাই গ্রামের ৬৫ বছর বয়সী ফরিদ মিয়া দীর্ঘদিন ধরে চোখের সমস্যার কারণে দেখতে পাচ্ছিলেন না। তিনি বলেন, চোখের সমস্যার কারণে ঠিকমতো দেখতে পাইতাম না। টাকার অভাবে চিকিৎসা করাতে পারিনি। এখন বসুন্ধরা গ্রুপের সহয়তায় অপারেশন করাতে পারলাম। চোখে আবার ঠিকমতো দেখতে পাবো।

একই গ্রামের ৬০ বছর বয়সী সাফু জামাল বলেন, গরিব মানুষ বলে চিকিৎসা করাতে পারছিলাম না। বসুন্ধরা গ্রুপের জন্যে দোয়া রইলো আমার চোখে আলো ফিরিয়ে দেওয়ার জন্য।

বসুন্ধরা আই হসপিটালের স্টোর অফিসার আবু তৈয়ব বলেন, বসুন্ধরার বাসে ৪৮ জন রোগীকে নিয়ে আসা হয়েছে। রোগীদের যাতায়াত, থাকা-খাওয়ার ব্যয়ভার বসুন্ধরা গ্রুপ বহন করছে।

৬০০ জন রোগীকে এর আগে ব্রাহ্মণবাড়িয়ার চিনাই গ্রামে চক্ষু ক্যাম্প করে সেবা দেওয়া হয়। তারপর অপারেশনের প্রয়োজন হওয়ায় এই ৪৮ রোগীকে সেবা দেওয়া হচ্ছে বলে জানান এই কর্মকর্তা।

হাসপাতালের ম্যানেজার এইচআর অ্যাডমিনিস্টেশনের মোহাম্মদ আহসান হাবীব বলেন, দুস্থদের সেবায় আগ থেকেই এ ধরনের প্রক্রিয়া চলে আসছে। সারাদেশে বিনামূল্যে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পের মাধ্যমে ১৫০০ বেশি রোগীকে বিনামূল্যে অপারেশন করা হয়েছে।

এ ক্যাম্পটি গত ২৪ জুন রেজাউল রহমান ভূঁইয়া আই ক্লিনিকে অনুষ্ঠিত হয়। সেখানে প্রায় ৬০০ রোগীকে নিখরচায় চক্ষুসেবা দেওয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

বসুন্ধরা চক্ষু হাসপাতালে ৪৮ রোগীর নিখরচায় অপারেশন

আপডেট টাইম : ০৫:০১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২