ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

আমরা ৩০০ আসনেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি: কাজী ফিরোজ রশীদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ অগাস্ট ২০২২
  • ২৫১ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতীয় পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ বলেছেন, যেভাবে জ্বালানি তেলের মূল্য বাড়ানো হয়েছে তা নজিরবিহীন।  একবারে জ্বালানি তেলের এত মূল্যবৃদ্ধি ইতিহাসে নেই।

তিনি বলেন, যারা পেট্রোলিয়ামের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে জাতি তাদের ক্ষমা করবে না। কিছু আমলা আর ব্যবসায়ী সরকারকে ঘিরে রেখেছে, তাদের দুর্নীতির কারণেই দেশে এ অবস্থা সৃষ্টি হয়েছে। যারা পাসপোর্টে ভিসা লাগিয়ে রেখেছেন, তারা পালানোর পথ পাবে না। আমরা দুর্নীতিবাজদের আটকে বিচারের মুখোমুখি করবো। পাকিস্তান ও বিএনপি এদেশে লুটপাট করেছে, এখন লুটপাট করছে কিছু আমলা, ব্যবসায়ী ও রাজনীতিবিদ। এদেশে আর কাউকে লুটপাট করতে দেবো না। সরকার বোঝেনা দেশের মানুষ কষ্টে আছে। আমরা আর কারো ক্ষমতার সিঁড়ি হবো না। আমরা ৩০০ আসনেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি।

মঙ্গলবার বিকালে মধ্যবাড্ডার একটি চাইনিজ রেস্টুরেন্টে বাড্ডা থানা জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কাজী ফিরোজ রশীদ এসব কথা বলেন।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতায় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন,  জাতীয় পার্টি দেশের সবচেয়ে সম্ভাবনাময় রাজনৈতিক শক্তি। দেশের মানুষ এক বুক আশা নিয়ে জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছেন। আমরা মানুষের প্রত্যাশা পূরণ করতেই রাজনীতি করছি। আমরা পল্লীবন্ধুর নতুন বাংলাদেশ গড়তে সংগ্রাম করছি।

বিশেষ অতিথির বক্তৃতায় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে মানুষ কষ্টে আছে। পরিবার চালাতে হিমশিম অবস্থা সাধারণ মানুষের। জ্বালানি তেলের দাম না কমালে আমরা রাজপথে আন্দোলন করে সরকারকে বাধ্য করবো। জাতীয় পার্টি গণমানুষের আস্থার স্থল।

এছাড়া আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান এর বিশেষ সহকারী ও প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তর এর আহ্বায়ক শফিকুল ইসলাম সেন্টু প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

আমরা ৩০০ আসনেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি: কাজী ফিরোজ রশীদ

আপডেট টাইম : ০৯:১৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ অগাস্ট ২০২২