ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

হিজাব ছাড়া ছবি অতঃপর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০১৬
  • ৪২৩ বার

সামাজিক যোগাযোগ মাধ্যমে হিজাব ছাড়া ছবি প্রকাশ করায় ৮ ইরানি তরুণীকে গ্রেফতারর করেছে দেশটির কর্তৃপক্ষ। স্থানীয় সংবাদমাধ্যম গুলোর বরাতে মঙ্গলবার এ খবরটি প্রকাশ করেছে আল-জাজিরা।
আরব বিশ্বের প্রভাবশালী এই সংবাদমাধ্যম জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে হিজাব ছাড়া ছবি শেয়ার দেয়ায় তাদের গ্রেফতার করা হয়।
তাদের গ্রেফতারের বিষয়ে পুলিশের সূত্রে জানা গেছে, দুই বছর ধরে ইরান সরকার গোপনে ‘স্পাইডার টু’ নামে একটি অভিযান চালিয়ে আসছে এবং ওই অভিযানের মাধ্যমে ১৭০ জনকে চিহ্নিত করেছে দেশটির পুলিশ। আর চিহ্নিতরা সবাই সামাজিক যোগাযোগ মাধ্যমের সঙ্গে নানাভাবে জড়িত। আর এই ব্যক্তিদের মধ্যে দেশের খ্যাতনামা মডেল, অভিনয়শিল্পী ও ফটোগ্রাফারও রয়েছেন বলে জানিয়েছে পুলিশের ওই সূত্র।
উল্লেখ্য, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের বিরুদ্ধে জনগণকে নিরুৎসাহিত করে আসছে ইরানের সরকার। এর আগেও ‘অশ্লীলতার’ বিরুদ্ধে দেশটিতে অভিযান পরিচালিত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা

হিজাব ছাড়া ছবি অতঃপর

আপডেট টাইম : ১১:১১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০১৬