ঢাকা ১২:৫১ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

সমালোচনা না হয় এমন ভোট আয়োজনে কাজ করবে ইসি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৬:২৫ অপরাহ্ন, রবিবার, ৩১ জুলাই ২০২২
  • ১৯৯ বার

হাওর বার্তা ডেস্কঃ ভোটের পর যেন সমালোচনা না হয় নির্বাচন কমিশন সেভাবে কাজ করবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

 রোববার (৩১ জুলাই) সকালে রাজনৈতিক দলের সঙ্গে চলমান সংলাপের শেষ দিনে জাতীয় পার্টির সঙ্গে সংলাপকালে এমন মন্তব্য করেন তিনি।
 সংলাপে সুষ্ঠুভাবে ভোট আয়োজনে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়ে সিইসি বলেন, অংশগ্রহণমূলক নির্বাচন করতে হলে সবার সহযোগিতা প্রয়োজন।

দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ১৭ জুলাই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করে নির্বাচন কমিশন। নিবন্ধিত ৩৯টি দলের মধ্যে বৃহস্পতিবার পর্যন্ত ২৬টি দল সংলাপে অংশ নেয়। আর দুটি দল নতুন সময় চেয়েছে। বিএনপিসহ নয়টি দল সংলাপ বর্জন করেছে। আওয়ামী লীগ ও সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে ইসির আজকের সংলাপের মধ্য দিয়ে ধারাবাহিক সংলাপ কার্যক্রম শেষ হচ্ছে।

প্রতিনিধি দলে আরও আছেন দলটির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা ও অ্যাডভোকেট সালমা ইসলাম, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, ফখরুল ইসলাম, মীর আবদুস সবুর আসুদ, শফিকুল ইসলাম সেন্টু, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী প্রমুখ। জাপার সঙ্গে ইসির সংলাপ শেষ হবে বেলা একটায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

সমালোচনা না হয় এমন ভোট আয়োজনে কাজ করবে ইসি

আপডেট টাইম : ১২:১৬:২৫ অপরাহ্ন, রবিবার, ৩১ জুলাই ২০২২