ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

সকালে না রাতে, কোন সময়ে দাঁত ব্রাশ করা বেশি উপকারী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪০:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২
  • ২৫০ বার

হাওর বার্তা ডেস্কঃ কেউ বলেন নিয়মিত দাঁত না মাজলে খারাপ হয়ে যায় দাঁত। কেউ আবার বলেন, বারবার মাজলেই বেশি ক্ষতি দাঁতের। এ সব নানা পরামর্শের মাঝে কীভাবে যত্ন নিলে ভালো থাকবে দাঁত, তা নিয়ে থেকে যায় ধোঁয়াশা। মুখ ও দাঁতের স্বাস্থ্যের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দাঁত মাজার অভ্যাস। কিন্তু দিনে কত বার মাজতে হবে দাঁত? সকালে না রাতে, কখন মাজলে ভালো থাকবে দাঁত? কী মনে করেন বিশেষজ্ঞরা?

বিজ্ঞান বলছে, প্রতিবার খাবার খাওয়ার পরই দাঁত মেজে নেয়া ভালো। কিন্তু বাস্তবে তা সম্ভব হয় না। তবে প্রতিবার সম্ভব না হলেও, অন্তত সকাল ও রাতে দুইবার দাঁত মাজতে হবে। তবে ঘুম থেকে উঠেই দাঁত মাজার বদলে সকালের নাস্তা খাওয়ার পর দাঁত মাজা অনেক বেশি বিজ্ঞানসম্মত। পাশাপাশি, প্রতিদিন রাতের খাবার খাওয়ার পর দাঁত মেজে নেয়াও আবশ্যিক। কিন্তু যারা দিনে এক বারই দাঁত মাজেন? তারা কী করবেন?

সকালে ঘুম থেকে উঠে দাঁত মাজার নিয়ম আদৌ খুব একটা উপকারী নয়। বরং রাতে খাওয়ার পর দাঁত মাজা অনেক বেশি জরুরি। কারণ আর কিছুই নয়, রাতে খাওয়াদাওয়ার পর দাঁত না মাজলে বেশ কয়েক ঘণ্টা ধরে মুখে জীবাণু জমতে থাকে। দাঁতেরও যা ক্ষতি হওয়ার হয়েই যায়। কাজেই তার পর সকালে উঠে দাঁত মাজলেও বিশেষ লাভ হয় না। বরং অভ্যাস বদল করাই বিচক্ষণতার পরিচয়। রাতে খাওয়ার পর দাঁত মেজে ঘুমাতে যেতে হবে। সকালে উঠে দাঁত মাজলেও ভাল। কিন্তু তা যদি না-ও পারেন, তবে শুধু জল দিয়ে মুখ ধুয়ে নিলেই হবে। কারণ রাতের খাবার খাওয়ার পর দাঁত মেজে নিলে নতুন করে জীবাণু তৈরির আশঙ্কা প্রায় নেই বললেই চলে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

সকালে না রাতে, কোন সময়ে দাঁত ব্রাশ করা বেশি উপকারী

আপডেট টাইম : ১০:৪০:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২