ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

যুবকের গলা পেঁচিয়ে ১৫ ফুট লম্বা পোষা সাপ, অতঃপর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৫:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২
  • ৩৩৭ বার

হাওর বার্তা ডেস্কঃ কুকুর, বিড়াল, খরগোশ কিংবা পাখি নয়, শখ করে সাপ পুষতেন এক যুবক। তাও যেনতেন সাপ নয়, ১৫ ফুট লম্বা একটা বিশাল সাপ। আর সেই সাপ পোষাই কাল হলো তার।

১৫ ফুট লম্বা সাপটি গলায় জড়িয়ে নিজের প্রাণটাই খোয়াতে বসেছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় এই ঘটনা ঘটে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট রোববার এক প্রতিবেদনে জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, এক যুবকের কার্ডিয়াক অ্যারেস্টের খবর পেয়ে পুলিশ ও প্যারামেডিকরা বুধবার পেনসিলভানিয়ার একটি বাড়িতে যায়। ঘটনাস্থলে পৌঁছে, তারা ২৮ বছর বয়সী ওই যুবককে বাড়ির মেঝেতে গলায় সাপ পেঁচানো অবস্থায় অজ্ঞান দেখতে পান। ওই যুবকের পরিচয় প্রকাশ করা হয়নি।

ইন্ডিপেন্ডেন্টকে আপার ম্যাকুঞ্জি টাউনশিপ পুলিশের লেফটেন্যান্ট পিটার নিকিশার বলেন, পুলিশ যত দ্রুত সম্ভব ওই ব্যক্তিতে অ্যাম্বুলেন্সে নিয়ে যেতে চেয়েছিল। কিন্তু সাপটি ছিল ‘খুব বড় এবং খুব মোটা’।

সাপটি অনেক লম্বা থাকায় সেটির মাথা ওই যুবকের শরীর থেকে বেশ দূরে ছিল। তাই পুলিশ সাপটিকে গুলি করার সিদ্ধান্ত নেয়।

অবশ্য সাপটি তাৎক্ষণিকভাবে মারা না গেলেও  যুবকের গলা থেকে সরে যায়। তখন ওই যুবককে নিরাপদে সরিয়ে আনা হয়।

ওই যুবক এখন স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

যুবকের গলা পেঁচিয়ে ১৫ ফুট লম্বা পোষা সাপ, অতঃপর

আপডেট টাইম : ০৯:৪৫:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২