ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

রাজনৈতিক দলগুলোর সাথে ১৭ জুলাই থেকে সংলাপে বসছে ইসি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫৪:১১ অপরাহ্ন, বুধবার, ১৩ জুলাই ২০২২
  • ২০২ বার

হাওর বার্তা ডেস্কঃ আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৭ জুলাই থেকে এই সংলাপ শুরু হয়ে চলবে ৩১ জুলাই পর্যন্ত।

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.) সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১৭ জুলাই থেকে সকাল-বিকাল রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচনি সংলাপ করা হবে। প্রতিদিন চারটি দলের সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন। নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।

এর আগে ইলেকট্রনিক ভোটিং মেশিনের ব্যবহার নিয়ে মত জানতে ৩৯টি নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছিল নির্বাচন কমিশন। সেখানে ২৮টির মতো রাজনৈতিক দল অংশগ্রহণ করে। তবে সেখানে অন্যতম রাজনৈতিক দল বিএনপিসহ ১১টি দল ইসির আমন্ত্রণ প্রত্যাখ্যান করে।

গত ফেব্রুয়ারিতে দায়িত্ব নেয় কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশন। এর পর থেকেই বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের সঙ্গে সংলাপের আয়োজন করে আসছে কমিশন। এ ক্ষেত্রে শিক্ষাবিদ, বিশিষ্টজনদের, সাংবাদিক, পর্যবেক্ষকদের পরামর্শ নেন তারা। এর পর ইভিএম যাচাই করতে দেশসেরা প্রযুক্তিবিদ, রাজনৈতিক দলগুলোকেও আমন্ত্রণ জানায়। এবার আয়োজন করতে যাচ্ছে দলগুলোর সঙ্গে সংলাপ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

রাজনৈতিক দলগুলোর সাথে ১৭ জুলাই থেকে সংলাপে বসছে ইসি

আপডেট টাইম : ০৩:৫৪:১১ অপরাহ্ন, বুধবার, ১৩ জুলাই ২০২২