ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বিএনপির ঈদের পর, শীতের পর আন্দোলন ১৩ বছর ধরে শুনছি: তথ্যমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ৩ জুলাই ২০২২
  • ২২৫ বার

হাওর বার্তা ডেস্কঃ তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির ঈদের পর আন্দোলন, শীতের পর আন্দোলন, পরীক্ষার পর আন্দোলন, এটি গত ১৩ বছর ধরে শুনে আসছি। জনগণের বিষয় নিয়ে তারা কথা বলেন না। তারা কথা বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে আর তারেক জিয়ার শাস্তি নিয়ে। রোববার (৩ জুলাই) দুপুরে সচিবালয়ে সম্পাদক ফোরামের সাথে মতবিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, এটা কি এই ঈদের পরে বলেছে, নাকি কোন ঈদের বলেছে, সেটা পরীক্ষা-নিরীক্ষা করে বের করতে হবে। এসব কথা বলে তারা নিজেদের হাসির পাত্র করছে। আমি আশা করব, এসব হাস্যকর বক্তব্য দেবেন না।

তিনি বলেন, জনগণ তাদের আন্দোলনে কখনো সাড়া দেয়নি। জনগণ তাদের ওপর নানা কারণে বিরাগ। কারণ তারা জনগণের বিষয় নিয়ে আন্দোলন করে না। জনগণের বিষয় নিয়ে তারা কথা বলেন না। তারা কথা বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে আর তারেক জিয়ার শাস্তি নিয়ে এবং জনগণের ওপর তারা পেট্রল বোমা নিক্ষেপ করেন। আমি আশা করব, তারা জনগণের কাছে যাবেন। আন্দোলন এ ঈদের পর করবে, পরীক্ষার পর করব, শীতের পর করব, বর্ষার পর করব এসব বলে তারা নিজেদের ক্রমাগত হাসির পাত্রে পরিণত করছে। যা দেখে রাজনীতিবিদ হিসাবে আমারও কষ্ট লাগছে, বলেন তথ্যমন্ত্রী।

এ সময় অন্যদের মধ্যে সংগঠনের প্রধান উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, আহ্বায়ক রফিকুল ইসলাম রতন, সদস্য সচিব ফারুক আহমেদ তালুকদার, বাংলাদেশের খবরের সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়া, সংবাদ প্রতিদিনের সম্পাদক রিমন মাহফুজ প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

বিএনপির ঈদের পর, শীতের পর আন্দোলন ১৩ বছর ধরে শুনছি: তথ্যমন্ত্রী

আপডেট টাইম : ০৪:২৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ৩ জুলাই ২০২২