ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ জুলাইয়ে শিল্পীসমাজ নৈরাশ্যের সুড়ঙ্গ থেকে ‘দ্রোহযাত্রা’ নতুন দায়িত্ব পেলেন ববি হাজ্জাজ ৩৬ জুলাইকে ‘দ্বিতীয় স্বাধীনতা দিবস’ বলে শুভেচ্ছা জানালেন তিশা বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সাবেক মহাসচিব মো. তোয়াহা আর নেই ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর ইতিহাসের নতুন পর্যায় সৃষ্টি করেছে: ড. ইউনূস প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট: সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার

মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা আদায়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩২:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২
  • ২২০ বার

হাওর বার্তা ডেস্কঃ নেত্রকোনার কলমাকান্দায় মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারজনের কাছ থেকে ৭০০ টাকা জরিমানা আরোপ করে তা আদায় করা হয়েছে।

 এ সময় পথচারীদের মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রায় ৫ হাজার মাস্ক বিতরণ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুল হাসেম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সম্প্রতি সারাদেশে কোভিড-১৯ আক্রান্তের হার বেড়ে গেছে। সরকার তাই ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করলেও নানা অযুহাতে অনেকে মাস্ক ব্যবহার করছেন না। তাই ঘরের বাইরে সবার মাস্ক পরা নিশ্চিত করতে এই অভিযান চালানো হয়েছে। অভিযানের সময় মাস্ক না পরায় চারজনের কাছ থেকে ৭০০ টাকা জরিমানা আরোপ করে তা আদায় করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুল হাসেম বলেছেন, সারাদেশে আবারও করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে। তাই ঘরের বাইরে সবার মাস্ক পরা নিশ্চিত করতে এই অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা আদায়

আপডেট টাইম : ১১:৩২:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২