ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইমাম জালালুদ্দীন সুয়ুতি (রহ.) তাফসির শাস্ত্রের কিংবদন্তি যিনি আগস্টের ৫ তারিখ যেভাবে ‘৩৬ জুলাই’ হলো মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রূপান্তরের অঙ্গীকার আনসার-ভিডিপির ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী বাংলাদেশ আর কখনো নির্ভরশীল রাষ্ট্র হবে না : পররাষ্ট্রমন্ত্রী স্বপ্নযাত্রায় ধীরগতি তারা বলে ডিসেম্বরে দেশে আসবে, আসেন দেখা হবে রাজপথে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আপনার দলের লোকেরাই আপনাকে পদচ্যুত করার ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রীকে কর্নেল অলি সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই জাদুঘর নতুন বাংলাদেশ গড়ার প্রেরণার কেন্দ্র : ড. ইউনূস

প্রজনন ক্ষমতা বাড়াতে পুরুষদের জন্য যে বাদাম সবচেয়ে উপকারী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৯:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুন ২০২২
  • ২০৫ বার

হাওর বার্তা ডেস্কঃ বর্তমানে বহু গবেষণাই বলছে, নানা কারণে পুরুষের প্রজনন ক্ষমতা কমছে। তার মধ্যে যেমন রয়েছে মানসিক চাপ, তেমনই বিশ্রামের অভাব। এছাড়াও অতিরিক্ত ধূমপান এবং মদ্যপানের অভ্যাস দ্রুত হারে কমতে থাকে শুক্রাণুর উৎপাদন। ফলে কমে প্রজনন ক্ষমতা।

তবে বিশেষজ্ঞদের মতে, ডায়েটে কিছু খাবার বেশি মাত্রায় রাখতে পারলেই পুরুষরা বন্ধ্যত্বের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।

প্রতিদিনের ডায়েটে এক মুঠো এই শুকনো ফল খেলে বাড়বে আপনার শুক্রাণুর সংখ্যা। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওয়েন্ডি রবিন্সের দাবি, পুরুষের উর্বরতা বাড়াতে সাহায্য করে আখরোট।

‘বায়োলজি অফ রিপ্রোডাকশন’-এর জার্নালে প্রকাশিত এক গবেষণাপত্র অনুযায়ী সারা বিশ্বে প্রায় ৭ কোটি মানুষ বন্ধ্যত্বের শিকার। এর মধ্যে ৩০-৫০ শতাংশ বন্ধ্যত্বের জন্য দায়ী পুরুষরাই। অধ্যাপক ওয়েন্ডির দাবি, প্রতিদিন যদি অন্তত ৭৫ গ্রাম করে আখরোট খাওয়া যায়, তবে পুরুষদের বন্ধ্যত্বের সমস্যা কমবে। কারণ আখরোট বাড়িয়ে দেবে স্পার্ম কাউন্ট বা শুক্রাণুর সংখ্যা। শুধু শুক্রাণুর সংখ্যাই নয় তার কার্যকারিতা, সক্রিয়তাও বাড়িয়ে দেয় আখরোট। তবে এর জন্য আখরোট খেয়ে যেতে হবে টানা তিন মাস।

ওমেগা ৩-ফ্যাটি অ্যাসিড ও আলফা-লিনোলেনিক অ্যাসিডে সমৃদ্ধ আখরোট। এছাড়াও আখরোটে উচ্চ মাত্রায় অ্যান্টিঅক্সিড্যান্ট ও মাইক্রো নিউট্রিয়েন্টস থাকে। পুরুষদের বন্ধ্যত্বের সমস্যা হ্রাস করতে এই সব উপাদনগুলো বেশ উপকারী।

২১ থেকে ৩৫ বছর বয়সি এক দল যুবকের উপর চালানো হয় এই গবেষণা। পরীক্ষায় দেখা যায় যে সব পুরুষ আখরোট খাননি তাদের তুলনায় আখরোট খাওয়া ব্যক্তিদের শুক্রাণুর কার্যক্ষমতা বৃদ্ধি পেয়েছে কয়েক গুণ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইমাম জালালুদ্দীন সুয়ুতি (রহ.) তাফসির শাস্ত্রের কিংবদন্তি যিনি

প্রজনন ক্ষমতা বাড়াতে পুরুষদের জন্য যে বাদাম সবচেয়ে উপকারী

আপডেট টাইম : ১০:৩৯:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুন ২০২২