ঢাকা ০২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড মামলার কারণে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে আছে : শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী শিশু আয়াতকে হত্যার পর মরদেহ ৬ টুকরো : আসামি আবীরের মৃত্যুদণ্ড সংসদে ‘অঙ্গুলিনির্দেশ’ এক্সপাঞ্জের দাবি হিলালীর, স্পিকার বললেন—‘করা যাবে না’ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অপরিষ্কার পরিবেশ দেখে ক্ষোভ বাজেট-জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না

ছাগল পালনে নবীন খামারিদের করণীয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৭:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুন ২০২২
  • ২০৭ বার

হাওর বার্তা ডেস্কঃ ছাগল পালনে নবীন খামারিদের যা করতে হবে সেগুলো ভালোভাবে জেনেই ছাগলের খামার শুরু করতে হবে। লাভজনক হওয়ায় দিন দিন আমাদের দেশে ছাগল পালন বেড়েই চলেছে। অনেকেই আবার বাণিজ্যিক ভিত্তিতে ছাগলের খামার গড়ে তুলছেন। তবে ছাগল পালনে নবীন খামারিদের বেশ কিছু কাজ করতে হয়। আজ আমরা জানবো ছাগল পালনে নবীন খামারিদের যা করতে হবে সেই সম্পর্কে-

ছাগল পালনে নবীন খামারিদের যা করতে হবে

নতুন করে ছাগলের খামার শুরু করতে খামারিদের বেশ কিছু কাজ করতে হয়। নিচে এসব কাজ নিয়ে বিস্তারিত আলোচনা করা হল-

ভালো জাতের ছাগল নির্বাচন

ছাগলের খামার করে লাভবান হওয়ার জন্য সবার আগে ভালো ও উন্নত জাতের ছাগল নির্বাচন করতে হবে। নতুন খামার শুরু করার আগে ছাগলছানা বা ছাগলের বাচ্চা কিনবেন নাকি পূর্ণবয়স্ক ছাগল কিনবেন তা বিবেচনা করতে হবে। খামার করার লক্ষ্য অনুযায়ী ছাগল কিনে আনতে হবে।

ছাগলের ঘর

ছাগল পালন করার জন্য ছাগলের ঘর একটি গুরুত্বপূর্ণ বিষয়। ঠাণ্ডা থেকে এবং রোদের তাপ থেকে বাঁচাতে এগুলোরর জন্য ছাউনি দরকার হবে। এদের আবাসস্থলের চারপাশে বেড়া দেয়ারও প্রয়োজন হবে। ছাগলকে যদি ঘের দিয়ে পরিবেষ্টিত না রাখা হয় তবে অনেক সময় এরা চরে বেড়াতে গিয়ে পথ ভুলে হারিয়ে যেতে পারে। যে জায়গায় এদের আবাসস্থল তৈরী করা হবে সে জায়গায় খাদ্য এবং স্বাদু পানির ব্যবস্থা রাখতে হবে।

ছাগলের প্রতিপালন

ছাগল পালনে শুধু ঘাস খাইয়ে রাখা ঠিক হবে না। শুধু ঘাস দিয়ে এদের পুষ্টির অভাব পূরণ হবে না। সেইসঙ্গে এদেরকে খড় এবং ভূষি খাওয়াতে হবে। কোনো কোনো অঞ্চলে এদের স্বাভাবিক খাবারে নির্দিষ্ট কিছু খনিজ লবণ থাকে না, সেজন্য পশুচিকিৎসকের পরমর্শে পরিপূরক ঔষধ খাওয়াতে হবে।

ছাগলের স্বাস্থ্য

ছাগল পালনের ক্ষেত্রে ছাগলের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা জরুরী। খামারে পালন করা ছাগলের স্বাস্থ্য নিয়মিত পরীক্ষা করাতে হবে। সময়মতো ছাগলকে টিকা এবং কৃমিনাশক ওষুধ প্রদান করতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড

ছাগল পালনে নবীন খামারিদের করণীয়

আপডেট টাইম : ০৯:৩৭:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুন ২০২২