ঢাকা ০১:০৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

রাত পোহালেই নেত্রকোনার মদনে উপনির্বাচন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২
  • ২৪৭ বার

বিজয় দাস, প্রর্তিনিধি নেত্রকোনাঃ আগামী ১৫ জুন বুধবার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ৪৫ কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এতে ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় উপকরণ বিভিন্ন কেন্দ্রে পাঠানো হয়েছে বলে উপজেলা নির্বাচন কর্মকর্তা হামিদ ইকবাল নিশ্চিত করেছেন।

এখানে ভোটার সংখ্যা ১ লক্ষ ২০ হাজার ৯ শত ৭৭ জন। তার মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৬১ হাজার ২শত ৫৫ জন মহিলা ভোটার সংখ্যা ৫৯ হাজার ৭ শত ২২ জন। এ উপ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান গ্রহণ করছে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আগামী ১৫ জুন সুষ্ঠু নিরপেক্ষ ভাবে ভোট গ্রহণের লক্ষ্যে ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রতি ভোট কেন্দ্রে কর্মকর্তা সহ ২ কনস্টেবল ১৫ আনসার সদস্য প্রতি কেন্দ্র ও প্রতি ইউনিয়নে ১ জন করে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

এছাড়া অতিরিক্ত পুলিশ সুপারসহ পুলিশের একাধিক টিম ৩ প্লাটুন বিজিবি ও ৬টি রেবের টিম সার্বক্ষণিকভাবে নির্বাচনি মাঠে থাকবেন।মদন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপ নির্বাচনে লড়ছে ৪ জন প্রার্থী।

তারা হলেন মোঃ জাকির হোসেন তালুকদার উজ্জ্বল (উড়োজাহাজ) এম এ সোহাগ ( মাইক) আলহাজ্ব মুফতি আনোয়ার হোসাইন (তালা) মোঃ নাজিম উদ্দীন খান ( নাজিম) (চশমা)। উল্লেখ্য গত ২০২১ সালে মদন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ তোফায়েল আহমেদ পদত্যাগ করায় পদটি শূন্য হয়।

উপজেলা নির্বাচন অফিসার হামিদ ইকবাল এ প্রতিনিধিকে বলেন,সুষ্ঠু ভোট আয়োজনে সব প্রস্তুতি সম্পন্ন করেছি। আশা করি ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন। নির্বাচনে কোন প্রকার অনিয়ম হলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাচনী আইনশৃঙ্খলা কমিটির সভাপতি ও নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমদ জানান, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে যা যা করনীয় সেটি আমরা করব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

রাত পোহালেই নেত্রকোনার মদনে উপনির্বাচন

আপডেট টাইম : ১১:২৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২