ঢাকা ১২:০৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফেসবুক থেকে এনসিপির কিছু সাংগঠনিক কার্যক্রম হচ্ছে ‘মদের বারে’: রাশেদ খাঁন আবারও ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমেছে স্বর্ণের দাম ইসরায়েলকে নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের সক্ষমতা যাচাই করতে চায় ইরান গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা’ পলাশ মারা গেছেন নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী পাকিস্তানে আফগানিস্তানের বিমান হামলা প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে বগুড়ার আলোচিত দুই ইউনিয়নের নাম শ্রেণিকক্ষে শিক্ষককে কুপিয়ে হত্যা, দুই বছর পর রহস্য উদঘাটন স্ত্রীর আত্মহত্যার মামলায় অভিনেতা আলভী কারাগারে

নেত্রকোনার কুদ্দুস বয়াতির মা না ফেরার দেশে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১১:৫৮ অপরাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২
  • ২২২ বার

বিজয় দাস, প্রর্তিনিধি নেত্রকোনাঃ জনপ্রিয় সংগীতশিল্পী কুদ্দুস বয়াতির মা আমেনা চলে গেলেন না ফেরার দেশে। শনিবার (১১ জুন) দুপুর ২টায় তার মৃত্যু হয়েছে। খবরটি নিশ্চিত করেছেন শিল্পী নিজেই। বার্ধক্যজনিত কারণে মায়ের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কুদ্দুস বয়াতি।

তিনি বলেন, ‘গত ১৫ বছর ধরে আমার মা অসুস্থ ছিলেন। হাঁটতে পারতেন না। গত ছয় মাস ধরে একেবারে অচলাবস্থা ছিলো। আজ দুপুর ২টায় মা ইন্তেকাল করেন। আমার মা আমার সব কিছুর উৎসাহ ও প্রেরণা ছিলেন।”

আমেনা খাতুনের বয়স ১০০ বছরের বেশি বলে জানান কুদ্দুস বয়াতি। দীর্ঘদিন বিছানায় পড়ে ছিলেন। হাসপাতালে নিয়েও মায়ের চিকিৎসা করিয়েছেন বয়াতি।কুদ্দুস বয়াতির বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নে। সেখানেই পারিবারিক কবরস্থানে মাকে দাফন সম্পন্ন হয়েছে বলে জানান শিল্পী। সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয়েছে জানাজা।

উল্লেখ্য, আরফান আলী ও আমেনা খাতুনের আট সন্তান। এর মধ্যে সবার বড় কুদ্দুস বয়াতি। তিনি বাংলা লোকগানে অসামান্য খ্যাতি লাভ করেছেন। ১৯৯২ সালে প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ কর্তৃক নির্মিত বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার প্রচারণার অংশ হিসেবে গাওয়া ‘এই দিন, দিন না আরো দিন আছে’ শিরোনামের গানটি গেয়ে দেশজুড়ে পরিচিতি পান।

পরবর্তীতে আরও অনেক গান উপহার দিয়েছেন তিনি। এমনকি এই প্রজন্মের শিল্পী প্রীতম হাসানের সঙ্গে ‘আসো মামা হে’-এর মতো আধুনিক গানও গেয়েছেন কুদ্দুস বয়াতি। বিভিন্ন ধরনের টেলিভিশন নাটকে অভিনয় ও করেছেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফেসবুক থেকে এনসিপির কিছু সাংগঠনিক কার্যক্রম হচ্ছে ‘মদের বারে’: রাশেদ খাঁন

নেত্রকোনার কুদ্দুস বয়াতির মা না ফেরার দেশে

আপডেট টাইম : ১১:১১:৫৮ অপরাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২