ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

নখে ইনফেকশন? আয়ুর্বেদে রয়েছে সমাধান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৯:১১ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২
  • ২৩০ বার

হাওর বার্তা ডেস্কঃ নখের ইনফেকশন কিন্তু খুব স্বাভাবিক ব্যাপার। অত্যধিক নখ খাওয়ার অভ্যাস কিংবা বিশ্রাম না দিয়েই নখে নেইল পলিশ পরার কারণে এই সমস্যা দেখা দিতে পারে। আবার অনেক সময় চাপা খেয়ে হোক কিংবা সূর্যের আলো কম পড়ার কারণে এই জাতীয় সমস্যা হতে পারে। নখ কালো হতে পারে কিংবা এর থেকে পুঁজ বেরতে পারে।

আয়ুর্বেদ বলছে, নখের ইনফেকশন একে খসিয়ে ফেলতে পারে। নখ হলুদ কিংবা কালো রঙে পরিবর্তন হয়। একে আয়ুর্বেদে কুনিনখা বলা হয়, শরীরের ভাতা দশার পরিবর্তন এবং হরমোনাল সমস্যার কারণেও এটা হতে পারে। একে সারানো সম্ভব, আয়ুর্বেদের মাধ্যমে সেই উপায় রয়েছে। এছাড়াও খাবারদাবারে কিছু পরিবর্তনের মাধ্যমে এটি কমানো সম্ভব।

চলুন জেনে নেয়া যাক কিছু ঘরোয়া টিপস, যেগুলোর মাধ্যমে নখের ইনফেকশন কমানো সম্ভব-

হলুদে সমাধান 

হলুদ বাটা হতে পারে এর ঘরোয়া সমাধান। অ্যান্টিসেপটিক এবং অ্যান্টি ফাংগাল নানা ধরনের উপাদেয় রয়েছে হলুদের মধ্যে। যেটি নখের পচন থেকে রক্ষা করে। অল্প পরিমাণ পানি এবং লেবুর রসের সঙ্গে মিশিয়ে এটিকে নখের চারপাশের লাগালে, ধীরে ধীরে এই ইনফেকশন কমে যেতে থাকে। সারাদিনে দু-তিনবার এটি ব্যবহার করলে ভালো।

নখে ইনফেকশন।

খাবারদাবারে কী পরিবর্তন আনবেন?

অত্যধিক মাত্রায় টক এবং ঝাল খাবার খাওয়া বন্ধ করা উচিত। সঙ্গে অবশ্যই মাংস, অ্যালকোহল এবং সিগারেট নিজের মত করে কমিয়ে নিন।

এই সময় মৌসুমি ফল খাওয়া খুবই ভালো। বিশেষ করে লেবু জাতীয় ফল অবশ্যই খাওয়ার অভ্যাস করুন। বেরি জাতীয় ফল নখের পক্ষে ভালো। এছাড়াও মরিচ, মদ জাতীয় পানীয় একেবারেই এড়িয়ে চলুন।

লাইফস্টাইলে কী পরিবর্তন আনবেন?

প্রতিদিন ব্যায়াম করলে কিন্তু শরীরের টক্সিন সহজে বেরিয়ে আসে। ক্যালোরি ক্ষয় হয় সহজে। রক্তের সার্কুলেশন সঠিক মাত্রায় হয়, মেটাবোলিজম এর মাত্রা বৃদ্ধি পায়।

সাধারণ কিছু হাইজিন অবশ্যই মেনে চলা উচিত। হাত নিয়ম করে ধোয়া, স্যানিটাইজেশন বজায় রাখা খুব দরকার। নখ কেটে ভালো করে হাত ধোয়া, ভালো করে তাতে স্যাভলন দেওয়া এগুলো করতেই হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

নখে ইনফেকশন? আয়ুর্বেদে রয়েছে সমাধান

আপডেট টাইম : ১০:৪৯:১১ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২