ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে বিএনপির রাজনীতি ধ্বংস হয়ে যাচ্ছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুন ২০২২
  • ২৪৬ বার

হাওর বার্তা ডেস্কঃ সরকারের ধারাবাহিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের কারণে বিএনপির রাজনীতি ধ্বংস হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

আজ শুক্রবার সকালে কুষ্টিয়ার পিটিআই রোডের নিজ বাসভবনে সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, ‘সরকার ক্ষমতায় আসার পর থেকে বিএনপি নেতারা এই সরকারের বিরুদ্ধে সবসময় নীতিবাচক কথাবার্তাই বলে চলেছেন। তারা সবসময় বলেন যে, দেশ ধ্বংস হয়ে যাচ্ছে।

তাদের এসব কথাবার্তার মধ্যেও কিন্ত দেশ এগিয়ে যাচ্ছে। সরকারের ধারাবাহিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের কারণে বিএনপির রাজনীতি ধ্বংস হয়ে যাচ্ছে। সেই হতাশা থেকে মির্জা ফখরুলরা সরকারের বিরুদ্ধে এই ধরনের নীতিবাচক কথাবার্তা বলছেন।

তিনি বলেন, নির্বাচন নিয়ে কখনো তালবাহানা করার রেকর্ড আওয়ামী লীগের নেই, বিএনপির রেকর্ড আছে। বিএনপি ১৯৯৬ ও ২০০৬ সালে রাষ্ট্র ক্ষমতায় থাকাকালে দুইবারই ক্ষমতা জোর করে আঁকড়ে রাখার জন্য নানা রকম তালবাহানা করেছিল। জনগণের তীব্র আন্দোলনের মুখে তারা ক্ষমতাচ্যুত হতে বাধ্য হয়েছিল। ক্ষমতা আঁকড়ে থাকার জন্য তালবাহানা করা এই অভ্যাসটা বিএনপির আছে আওয়ামী লীগের নয়।

এ সময় কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক রবিউল ইসলামসহ আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে বিএনপির রাজনীতি ধ্বংস হয়ে যাচ্ছে

আপডেট টাইম : ০৭:২৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুন ২০২২