ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত এমন রাজনৈতিক চর্চা করা যাবে না, যাতে ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের পথ সহজ হয়: স্বরাষ্ট্রমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে ইউএনওদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আলেমদের সমাজ পরিবর্তনের প্রধান রূপকার হওয়ার আহ্বান জামায়াত আমিরের চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, প্রস্তুত ৭ ভেন্যু সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব : জুবাইদা রহমান জেআইসিতে এক-এগারোর সময় তারেক রহমানকে নির্যাতনের তথ্য পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর

৫৯৪৪ পিস সরকারি ওষুধসহ আটক ১

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুন ২০২২
  • ২২৫ বার

হাওর বার্তা ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জে সরকারি ওষুধ মজুত করে চড়া দামে বিক্রির দায়ে একজনকে আটক করেছে র‍্যাব। বৃহস্পতিবার (২ জুন) সন্ধ্যা সোয়া ৭টার দিকে শিবগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডের মরদানা গ্রাম থেকে ৫৯৪৪ পিস সরকারি বিভিন্ন ট্যাবলেটসহ তাকে আটক করা হয়।

র‍্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

র‍্যাব জানায়, র‍্যাব-৫, কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলামের নেতৃত্ব সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মরদানা গ্রামে জারজিস আল আলম টুটুলের বাড়ির সামনে থেকে এসব সরকারি ওষুধসহ হাতেনাতে তাকে আটক করে।

র‍্যাব আরও জানায়, আটককৃত ব্যক্তি একটি সিন্ডিকেট চক্রের মাধ্যমে সরকারি বিপুল পরিমাণ ওষুধ মুজত রেখে দরিদ্র লোকদের কাছে চড়া মূল্যে বিক্রি করতেন বলে র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তিনি। এই সিন্ডিকেট চক্র তাদের হাসপাতাল বা ফার্মেসিতে যেতে বাধা প্রদানের মাধ্যমে তাদের কাছ থেকে চড়া মূল্যে ওষুধ কিনতে বাধ্য করত।

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র‍্যাব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত

৫৯৪৪ পিস সরকারি ওষুধসহ আটক ১

আপডেট টাইম : ১২:১৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুন ২০২২