ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

ইটনায় নৌকা ডুবে এক নারীর মরদেহ উদ্ধার, নিখোঁজ ১

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪০:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২
  • ৪২২ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের ইটনার এলংজুরি বাজার ঘাটে যাত্রীবাহী ইঞ্জিন চালিত নৌকা ডুবে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এক শিশু নিখোঁজ রয়েছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে ইটনা উপজেলার এলংজুরি ইউনিয়নের এলংজুরি বাজার ঘাটের কাছে এ দুর্ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া নারীর পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে জেলার মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়ন থেকে ৪০-৫০ যাত্রী নিয়ে একটি ইঞ্জিন চালিত নৌকা চামড়াঘাটের উদ্দেশ্যে রওনা দেয়। পথে এলংজুরি ঘাটের কাছে নৌকাটি হঠাৎ ডুবে যায় । এ সময় নৌকায় থাকা যাত্রীরা সাঁতারে পাড়ে উঠতে পারলেও একজন নারী নৌকা ভেতরে আটকে যায় । পরে স্থানীয় লোকজন, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ডুবে যাওয়া নৌকাটি উদ্ধার করে এবং নৌকার ভেতরে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া আরো পাঁচ বছরের এক শিশুর নিখোঁজ রয়েছে বলে জানা যায়।

ইটনা থানার ভারপ্রাপ্ত  (ওসি) এসব তথ্য নিশ্চিত করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা, আহত আরও একজন

ইটনায় নৌকা ডুবে এক নারীর মরদেহ উদ্ধার, নিখোঁজ ১

আপডেট টাইম : ১১:৪০:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২