ঢাকা ০১:১০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

দেশের অর্থনীতিকে ফরমালিন দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে: রেজা কিবরিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০৫:২৮ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২
  • ২০৮ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশের অর্থনীতিকে ফরমালিন দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া

তিনি বলেছেন, দেশের অর্থনীতি ফরমালিন অর্থনীতি হয়ে গেছে। সরকার ফরমালিন দিয়ে অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে। আমি ভবিষ্যদ্বাণী করে দিলাম। এই সরকার যেভাবে টাকা পাচার করেছে, অল্প সময়ের মধ্যে দেশকে শ্রীলঙ্কার মতো পরিণতি ভোগ করতে হবে।

সারা দেশে বিরোধী ও ভিন্নমতের মানুষের ওপর বর্তমান সরকারের দমনপীড়ন, হামলা- মামলা, হয়রানি-হুমকির প্রতিবাদ ও গুম হওয়া ব্যক্তিদের সন্ধানের দাবিতে  গণঅধিকার পরিষদ আয়োজিত বিক্ষোভ সমাবেশে ড. রেজা কিবরিয়া এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের অর্থনীতি যখন ভেঙে পড়বে, মন্ত্রী-এমপিরা বউ-বাচ্চা নিয়ে বিদেশে চলে যাবে। তারা সেখানে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। তাই সেখানে চলে যাবে। আপনারা অল্প সময়ের মধ্যে জানতে পারবেন, পত্র-পত্রিকায় আসবে- তাদের স্বজনরা কী পরিমাণ টাকা পাচার করেছেন। অনেকে সেগুলো নিয়ে ধরা পড়েছে। এই সব টাকা ফেরত আনা হবে।

গণঅধিকার পরিষদের সদস্যসচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, জনগণ ঐক্যবদ্ধ হলে এই সরকার পালানোর পথ পাবে না। ক্ষমতা পরিবর্তন হলে এই সকারের নেতারা বিদেশে পালিয়ে যাবেন, তার জন্য তারা বিমানের অগ্রিম টিকিটও কেটে রেখেছেন।

নুর আরও বলেন, ২০২৪ সাল লাগবে না ২৩ সালেই ক্ষমতার পরিবর্তন হবে। সরকারের এত দমনপীড়নের পরও ভিন্নমতের যারা মাঠে আছেন তাদের আমরা সাধুবাদ জানাই।

ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে নূর বলেন, আপনারা হয়তো নেশায় বুদ হয়ে আছেন,আপনাদের বলবো আশেপাশে একটু খোঁজখবর রাখবেন। নিরাপদ সড়ক আন্দোলনে দেখেছেন স্কুল কলেজের শিক্ষার্থীরা কীভাবে প্রশাসনের লোকদেরকে উচিত শিক্ষা দিয়েছেন, সেটা মনে রাখবেন আপনারা।

গণঅধিকার পরিষদের কার্যালয়ের নিচ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে পল্টন, গুলিস্তান জিরো পয়েন্ট ঘুরে পল্টন মোড়ে সমাবেশ হয়। সমাবেশে গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্যসচিব মুহাম্মদ আতাউল্লাহর সঞ্চালনায় আরও বক্তব্য দেন গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান, মাহফুজুর রহমান, সোহরাব হোসেন, কর্ণেল মিয়া মশিউজ্জামান, যুগ্ম সদস্যসচিব তারেক রহমান, ফাতেমা তাসনিম, সহকারি আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ সিদ্দিকী।

বাংলাদেশ যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ এর সভাপতি আব্দুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

দেশের অর্থনীতিকে ফরমালিন দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে: রেজা কিবরিয়া

আপডেট টাইম : ০৫:০৫:২৮ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২