ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত এমন রাজনৈতিক চর্চা করা যাবে না, যাতে ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের পথ সহজ হয়: স্বরাষ্ট্রমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে ইউএনওদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আলেমদের সমাজ পরিবর্তনের প্রধান রূপকার হওয়ার আহ্বান জামায়াত আমিরের চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, প্রস্তুত ৭ ভেন্যু সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব : জুবাইদা রহমান জেআইসিতে এক-এগারোর সময় তারেক রহমানকে নির্যাতনের তথ্য পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর

জেল খাটানোর প্রতিশোধ নিতেই আইমনকে হত্যা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৭:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২
  • ২৩৫ বার

হাওর বার্তা ডেস্কঃ নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীর দোকান কর্মচারী আইমনকে (১৮) হত্যার দায় স্বীকার করেছেন গ্রেফতার তিন আসামি। জেল খাটানোর প্রতিশোধ নিতেই জামিনে বেরিয়ে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

রোববার (২২ মে) রাতে জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের আদালতে তিনজনই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

মামলার তদন্ত কর্মকর্তা বেগমগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বিষয়টি  নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার রাত ৯টার দিকে জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম ফোজদারী কার্যবিধির ১৬৪ ধারায় আসামিদের জবানবন্দি রেকর্ড করেন। পরে আসামিদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এসআই জাহাঙ্গীর আলম আরও বলেন, রোববার বিকেলে তিন আসামি রাকিব, রিমন ও পাভেলকে আদালতে আনা হয়। এ সময় তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হলে তাদের ম্যাজিস্ট্রেটের খাস কামরায় নেওয়া হয়। জবানবন্দি দেওয়ার পর রাত ৯টায় তারা ম্যাজিস্ট্রেটের খাস কামরা থেকে বের হন।

২১ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চৌমুহনীর ডিবি রোডের ভাই ভাই স্পোর্টস দোকানের কর্মচারী মোহাম্মদ আয়মনকে (১৮) ছুরিকাঘাতে হত্যা করা হয় ।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে বেগমগঞ্জ থানার একটি হত্যা মামলা করেছেন। সে মামলায় আসামিদের আদালতে তোলা হয়। এরপর তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত

জেল খাটানোর প্রতিশোধ নিতেই আইমনকে হত্যা

আপডেট টাইম : ১১:০৭:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২