ঢাকা ১০:২৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

কৃষকেরা দারুন লাভবান হচ্ছেন বস্তায় আদা চাষ করে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৩৪:০৯ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০২২
  • ২৫০ বার

হাওর বার্তা ডেস্কঃ লালমনিরহাটে জনপ্রিয় হয়ে উঠেছে বস্তায় আদা চাষ। জেলার কালিগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নে বর্তমান সময়ে বস্তায় আদা চাষ ব্যাপক সাড়া ফেলেছে।

এই পদ্ধতিতে আদার চাষ করে অনেকেই লাভবান হচ্ছেন। আবার লাভের আশায় অনেকেই করছেন বস্তায় আদা চাষ। উপজেলার কৃষি অফিস জানায়, যাদের চাষের জমি নেই তারাও ইচ্ছে করলে সুবিধাজনক জায়গায় বস্তায় করে আদা চাষ করতে পারেন।

প্রতিটি বস্তায় একটি করে বীজ রোপণ করে ২-৩ কেজি পর্যন্ত আদা পাওয়া যায়। বীজ লাগানোর সময় মাটি শোধন করে নিলে আদার মড়ক লাগার সম্ভাবনা কমে যায়।

কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউপির উত্তর বত্রিশ হাজারী গ্রামের কৃষক শ্রী জনক চন্দ্র রায় জানান, চলতি মৌসুমে কৃষি অফিসের পরামর্শে ৪০ শতাংশ জমিতে এবারে ১১হাজার বস্তাতে আদা লাগিয়েছেন। পরিবারের চাহিদার মেটানোর পরও বাড়তি আয়ের আশা করছেন তিনি।

তিনি আরও জানান, যেসব জমিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই সেসব স্থানে বস্তায় আদা চাষ করলে আদা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক শামীম আশরাফ জানান, আদা চাষ করে নিজেদের পরিবারের চাহিদা মিটিয়ে বাড়তি আয় করা যায়। উপজেলায় আদা চাষের মাধ্যমে স্বাবলম্বী হতে কৃষকদের বিভিন্ন ধরণের পরামর্শ দেওয়া হচ্ছে।

সূত্র : আধুনিক কৃষি খামার

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা

কৃষকেরা দারুন লাভবান হচ্ছেন বস্তায় আদা চাষ করে

আপডেট টাইম : ০৭:৩৪:০৯ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০২২