ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ফিনল্যান্ডে পারমাণবিক অস্ত্র বা ন্যাটো ঘাঁটি স্থাপন করতে দেওয়া হবে না

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৭:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মে ২০২২
  • ১৮৭ বার

হাওর বার্তা ডেস্কঃ ফিনল্যান্ডে পারমাণবিক অস্ত্র বা ন্যাটো ঘাঁটি স্থাপন করতে দেওয়া হবে না। একই সঙ্গে কোনো ধরনের পারমাণবিক অস্ত্রও মোতায়েন করতেও দেবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সানা মারিন।

বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রী সানা মারিন এ কথা জানিয়েছেন। খবর আলজাজিরার।

ইতালির একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী জানিয়েছেন, এ সিদ্ধান্ত কোনোভাবেই ন্যাটোতে যোগদানের বিষয়ে দেনদরবারের সঙ্গে জড়িত নয়।

ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির সঙ্গে সাক্ষাতের পর মারিন এ সাক্ষাৎকার দেন।

সানা মারিন বলেন, ‘ফিনল্যান্ডে পারমাণবিক অস্ত্র বা ন্যাটো ঘাঁটি স্থাপন করতে দেওয়া হবে না। আমি মনে করি না যে— ফিনল্যান্ডে ন্যাটোর পারমাণবিক অস্ত্র মোতায়েন কিংবা ন্যাটোর ঘাঁটি স্থাপনের কোনো সুযোগ রয়েছে।’

এদিকে সুইডিশ প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসনও প্রায় একই কথা বলেছেন। তিনি জানিয়েছেন, তার দেশ স্থায়ীভাবে কোনো ন্যাটো ঘাঁটি চায় না। এমনকি দেশটিতে পারমাণবিক অস্ত্র মোতায়েনেরও সুযোগ নেই।

তবে গত বুধবার ফিনল্যান্ড আনুষ্ঠানিকভাবে ন্যাটোতে যোগ দিতে আবেদন জানিয়েছে। পাশাপাশি আরেক দেশ সুইডেনও আনুষ্ঠানিকভাবে আবেদন জানিয়েছে। এই আবেদনের মাধ্যমে দেশ দুটি তাদের দীর্ঘ দিনের সামরিক নিরপেক্ষতা ত্যাগ করেছে।

এদিকে ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদানের বিষয়ে সতর্ক করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দিলে ‘বড় ভুল’ করবে ফিনল্যান্ড। এতে ফিনল্যান্ডের নিরপেক্ষ অবস্থান প্রশ্নবিদ্ধ হবে।

রাশিয়ার সঙ্গে ফিনল্যান্ডের এক হাজার ৩০০ কিলোমিটার সীমান্ত রয়েছে। এখন পর্যন্ত রাশিয়ার প্রতিবেশী এ দেশ ন্যাটোর বাইরে রয়েছে। তবে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর প্রেক্ষাপট পাল্টেছে। দেশটি ন্যাটোতে যোগ দেওয়ার ইচ্ছা পোষণ করেছে।

এর পর থেকে পুতিন সরাসরি প্রতিশোধ নেওয়ার হুমকি না দিলেও রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় ফিনল্যান্ডের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ইঙ্গিত দিয়েছে। ইতোমধ্যে ফিনল্যান্ডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে মস্কো। মস্কোর এমন সিদ্ধান্তকে প্রতিশোধের প্রাথমিক পদক্ষেপ হিসেবে দেখছেন অনেকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ফিনল্যান্ডে পারমাণবিক অস্ত্র বা ন্যাটো ঘাঁটি স্থাপন করতে দেওয়া হবে না

আপডেট টাইম : ০৯:৫৭:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মে ২০২২