ঢাকা ০১:০৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

কর্নেল অলির এলডিপির একাংশের নেতা আব্বাসী স্বীকৃতির জন্য ইসিতে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২
  • ২০৯ বার

হাওর বার্তা ডেস্কঃ নেতাকর্মীদের রাজনৈতিক আদর্শের প্রতি সম্মান ও মর্যাদা রেখে সমমর্যাদায় স্বীকৃতি দিতে নির্বাচন কমিশনের (ইসি) প্রতি আহ্বান জানিয়েছে আবদুল করিম আব্বাসী ও শাহাদাত হোসেন সেলিম নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।

বুধবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে এ বিষয়ে চিঠি পৌঁছে দেন তারা।

এ প্রসঙ্গে শাহাদাত হোসেন সেলিম  বলেন, আমরা চিঠি পৌঁছে দিয়েছি। নির্বাচন কমিশন সংক্রান্ত সব পত্রালাপ ও যোগাযোগ আমাদের সঙ্গে করার জন্য কমিশনকে বিশেষভাবে অনুরোধ করেছি। আমরা আশা করছি, কমিশন এখন আমন্ত্রণ জানিয়ে আমাদের কথা শুনবে।

নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব বরাবর চিঠিতে উল্লেখ করা হয়, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) বাংলাদেশ নির্বাচন কমিশনে নিবন্ধিত একটি রাজনৈতিক দল। দলের চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বে অনাস্থা জানিয়ে ২০১৯ সালের ১৮ নভেম্বর সাত সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করে এলডিপি। সাবেক সংসদ সদস্য আবদুল করিম আব্বাসীর নেতৃত্বে এ আহ্বায়ক কমিটি গঠিত হয়।

চিঠিতে আরও উল্লে­খ করা হয়, এলডিপি যথারীতি নিয়মিত রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছে। দলের মূল স্রোত এবং নেতাকর্মী-অনুসারীরা আব্বাসী ও সেলিমের নেতৃত্বে ঐক্যবদ্ধ। এ অবস্থায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির মূল অংশ হিসেবে আমাদের সঙ্গে যাবতীয় কার্যক্রম পরিচালনা করার অনুরোধ জানাই।

একইসঙ্গে নেতাকর্মীদের রাজনৈতিক আদর্শের প্রতি সম্মান ও মর্যাদা রেখে আবদুল করিম আব্বাসী ও শাহাদাত হোসেন সেলিম নেতৃত্বাধীন এলডিপিকে সমমর্যাদায় স্বীকৃতি দেওয়ার আহ্বান জানানো হয় চিঠিতে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

কর্নেল অলির এলডিপির একাংশের নেতা আব্বাসী স্বীকৃতির জন্য ইসিতে

আপডেট টাইম : ০১:১০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২