ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কাঁচা পেঁপে ৮০ টাকা কেজি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৯:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২
  • ২২২ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর বাজারগুলোতে পেঁপের সরবরাহ কমে গেছে। প্রতি কেজি পেঁপে বিক্রি হচ্ছে ৮০ টাকায়। সবজি ব্যবসায়ীরা বলছেন, বিভিন্ন সময় পেঁপের দাম বেড়েছে, আবার কমেছে, কিন্তু কখনো ৮০ টাকায় পৌঁছায়নি। মূলত বাজারে পেঁপের সরবরাহ কম থাকার কারণেই এই দামে বিক্রি হচ্ছে বলে জানান খুচরা ব্যবসায়ীরা।

গতকাল মঙ্গলবার জোয়ারসাহারা বাজারে গিয়ে সবজির বেশির ভাগ দোকানেই পেঁপে পাওয়া যায়নি। দু-একটি দোকানে পেঁপে থাকলেও দামে আগুন। ৮০ টাকার নিচে বিক্রি করছেন না খুচরা ব্যবসায়ীরা। বাজারের সবজি বিক্রেতা মো. আলম কালের কণ্ঠকে বলেন, ‘কারওয়ান বাজারে পেঁপের সরবরাহ কম থাকায় পাইকারি বাজারেই দাম অনেক বেশি। আমাদেরই ৬০ টাকা কেজি পাইকারি কিনে আনতে হচ্ছে। ’

নরসিংদীতে পেঁপের মৌসুম না

কাঁচা পেঁপে বারোমাসি সবজি হলেও বর্তমানে নরসিংদীর পাইকারি ও খুচরা সবজির হাটগুলোতে সংকট দেখা দিয়েছে। মৌসুম না হওয়ায় পাইকারি হাটগুলোতে চাহিদার তুলনায় জোগান একেবারেই কম। এতে যে পরিমাণ পাওয়া যাচ্ছে তা চড়া দামে বিক্রি হচ্ছে। নরসিংদীর পাইকারি ও খুচরা সবজি বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, প্রতি কেজি কাঁচা পেঁপে বিক্রি হচ্ছে ৫০ টাকা। তবে ছোট আকারের পেঁপে ৫-১০ টাকা কম দামে বিক্রি হচ্ছে।

গতকাল মঙ্গলবার নরসিংদী শহরের তিনটি বাজার ঘুরে দেখা গেছে, দু-একজন ছাড়া কারো কাছে পেঁপে নেই। যেগুলো পাওয়া যাচ্ছে তা মাঝারি আকারের চেয়েও তুলনামূলক ছোট।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

কাঁচা পেঁপে ৮০ টাকা কেজি

আপডেট টাইম : ১০:০৯:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২