ঢাকা ০৯:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

নবিজি বলেছেন অধিক সওয়াব অল্প আমল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মে ২০২২
  • ২৬০ বার

হাওর বার্তা ডেস্কঃ পবিত্র কুরআনে আল্লাহ বলেন, কেউ অণুপরিমাণ সৎকর্ম করে থাকলে, সে তা দেখতে পাবে এবং কেউ অণুপরিমাণ অসৎকর্ম করে থাকলে তাও দেখতে পাবে। (সূরা জিলজাল, আয়াত : ৬-৮)।

হাশরের ময়দানে মানুষ আল্লাহর ক্রোধ ও জাহান্নামের ভয়ে পেরেশান থাকবে। একটি নেকির জন্য পাগলের মতো ছুটবে। কিন্তু আল্লাহর দয়া ছাড়া কোনো কিছু কাজে আসবে না। কেয়ামতের দিন যখন বান্দার আমলের পাল্লা হালকা হবে আল্লাহতায়ালা তখন ফরজের পর ছোট ছোট নফল আমল অনুসন্ধান করবেন।

শয়তানের প্রবঞ্চনা ও নানা কাজের কারণে যদিও নিয়মিত সুন্নত এবং নফল ইবাদত করতে পারি না। কিন্তু হাদিসে অনেক ছোট ছোট আমলের কথা উল্লেখ আছে যার ফজিলত অনেক বেশি, এমনি আমল আজকে আমরা শিখব। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত রাসূল (সা.) বলেন; দুটি বাক্য এমন আছে, যা বলা সহজ, কিন্তু আমলের পাল্লায় অনেক ভারী এবং আল্লাহর কাছেও অধিক পছন্দনীয়। তা হলো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। (বুখারি ৬৪০৬)।

জাবের (রা.) থেকে বর্ণিত আছে, রাসূল (সা.) বলেন; যে ব্যক্তি ‘সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি’ পাঠ করে, তার জন্য জান্নাতে একটি খেজুরগাছ রোপণ করা হয়।’ (তিরমিজি, হাদিস নং : ৩৪৬৪)।

প্রিয় পাঠক আল্লাহতায়ালা আমাদের সবাইকে ফরজের পাশাপাশি নফল ইবাদতের গুরুত্ব বোঝার ও আমল করার তৌফিক দান করুন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

নবিজি বলেছেন অধিক সওয়াব অল্প আমল

আপডেট টাইম : ১১:৫২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মে ২০২২