ঢাকা ০১:১৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বিএনপি নির্বাচনে আসবে না বললেও মাঠ গোছাচ্ছে: খাদ্যমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৪:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ মে ২০২২
  • ২০৭ বার

হাওর বার্তা ডেস্কঃ খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন তাই এখন থেকেই নেতাকর্মীদের মাঠে কাজ করতে হবে। বিএনপির নেতারা মুখে যতই বলুক না কেন তারা নির্বাচনে আসবেই। তারা ভিতরে ভিতরে মাঠ গোছাচ্ছে। তারা যদি নির্বাচনকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করতে চায় তাহলে জনগণকে সঙ্গে নিয়ে তাদেরকে প্রতিহত করার আহবান জানান তিনি।

মঙ্গলবার দুপুরে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শ্রমিক লীগের নওগাঁ জেলা শাখার কমিটি পরিচিতি সভায় এসব কথা বলেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগসহ আমরা যে দলই করি না কেন আমাদেরকে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার আদর্শ বুকে ধারণ করে দল করতে হবে। দল ক্ষমতায় থাক বা না থাক সবাইকে সংগঠিত থাকতে হবে।

এ সময় মন্ত্রী বলেন, দলের কোন সদস্যের কারণে বাংলাদেশ আওয়ামী লীগ ও শেখ হাসিনার মর্যাদা ক্ষুণ্ণ না হয় সেদিকেও সবাইকে নজর রাখার আহবান জানান মন্ত্রী।

জেলা শ্রমিকলীগের সভাপতি ডিএম আব্দুল মজিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, সহ-সভাপতি আব্দুল খালেক, রফিকুল ইসলাম রফিক, যুগ্ম-সাধারণ সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল, বিভাষ মজুমদার গোপাল, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম তোতা, ইলিয়াস তুহিন রেজা, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ প্রামাণিক।

সভায় শ্রমিকলীগ, জেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

বিএনপি নির্বাচনে আসবে না বললেও মাঠ গোছাচ্ছে: খাদ্যমন্ত্রী

আপডেট টাইম : ১১:০৪:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ মে ২০২২