ঢাকা ০১:২৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বিতর্কিত একশ’ এমপি আ’লীগের মনোনয়ন পাচ্ছেন না

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০২২
  • ২২১ বার

হাওর বার্তা ডেস্কঃ বিতর্কিত ও দুর্নীতির দায়ে অভিযুক্ত অন্তত একশ’ সংসদ সদস্য আগামী নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাচ্ছেন না। দলটির মনোনয়ন বোর্ডের সদস্যরা বলছেন, তরুণ ও নারীরা আরও গুরুত্ব পাবেন। প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করতে গোয়েন্দা ও সাংগঠনিক প্রতিবেদন যাচাইবাছাই করছেন দলটির সভাপতি।

দ্বাদশ জাতীয় নির্বাচনের হাতে আছে দুই বছরেরও কম সময়। জাতীয় এ নির্বাচনকে সামনে রেখে তৎপর হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সাংগঠনিক প্রতিবেদন যাচাই-বাছাই করছেন দলটির সভাপতি শেখ হাসিনা। পাশাপাশি সম্ভাব্য প্রার্থীদের আমলনামা খতিয়ে দেখা হচ্ছে। এতে বাদ পড়তে পারেন এক-তৃতীয়াংশ সংসদ সদস্য।

সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান বলেন, “বিভিন্নভাবে ও দলীয়ভাবে মেম্বারর্স অব পার্লামেন্টের কে কেমন কাজ করছে সেটার খোঁজখবর নেওয়া হচ্ছে। জাতীয় নির্বাচনে প্রায় তিন ভাগের একভাগ মেম্বারর্স অব পার্লামেন্ট পুনরায় নমিনেশন পায়নি। না পাওয়ার কারণ এলাকায় তার জনপ্রিয়তা নষ্ট হয়েছে কোন বিতর্কিত কর্মকাণ্ড বা দুর্নীতির দ্বারা। সুতরাং বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে এটা প্রসেসের মধ্যেই আছে এবং এই প্রসেস অব্যাহত আছে। তার কার্যক্রমও চলছে।”

নির্বাচনে জিততে দলকে ঢেলে সাজাচ্ছে আওয়ামী লীগ। দল বা জনগণের বিপক্ষে কাজ করা ব্যক্তিদের মনোনয়ন পাবার সুযোগ নেই বলে জানান আওয়ামী লীগের এই নীতিনির্ধারক।

সভাপতিমণ্ডলীর আরেক সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, “সবচেয়ে আগে প্রাধান্য দেব সৎ, দলের প্রতি আস্থা আছে এবং জনগণের কাছে গ্রহণযোগ্য। ভোট তো দিবে জনগণ, দলের নেতা অনেকেই হতে পারেন। দল সংগঠনিত করার ক্যাপাবিলিটি একটি বিষয়, আরেকটি বিষয় হলো জনগণের আস্থা অর্জন।”

দলকে তৃণমূল থেকে শক্তিশালী করে জনগণের পাশে থেকেই সমর্থন আদায় করতে চায় ক্ষমতাসীন আওয়ামী লীগ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

বিতর্কিত একশ’ এমপি আ’লীগের মনোনয়ন পাচ্ছেন না

আপডেট টাইম : ০৩:০৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০২২