ঢাকা ০১:২৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

যৌথ সভা ডেকেছে বিএনপি, আসছে নতুন কর্মসূচি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৮:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০২২
  • ২০৩ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক সোমবার রাতে অনুষ্ঠিত হয়েছে।  সেখানে চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয়েছে।

আজ বিএনপির সম্পাদকমণ্ডলীর সদস্য ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে যৌথ সভা ডাকা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, যৌথ সভা শেষে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং দাম কমানোর দাবিতে কর্মসূচির ঘোষণা করা হতে পারে। সংবাদ সম্মেলনে করে নতুন কর্মসূচির ঘোষণা দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির একটি সূত্র জানান, সোমবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠক হয়। লন্ডন থেকে ভার্চুয়ালি বৈঠকে যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওই বৈঠকে ভোজ্যতেলের দাম বৃদ্ধির প্রতিবাদে কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত হয়। কর্মসূচি বাস্তবায়নের প্রক্রিয়া ও ধরন ঠিক করতেই সম্পাদকমণ্ডলীর সদস্যদের সঙ্গে আলোচনা করতে সভা ডাকা হয়েছে।

সভা শেষে বিএনপির মহাসচিব সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে কর্মসূচি ঘোষণা করবেন।

কেন্দ্রীয় বিএনপির পাশাপাশি অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকেও একই দাবিতে কর্মসূচি পালন করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

যৌথ সভা ডেকেছে বিএনপি, আসছে নতুন কর্মসূচি

আপডেট টাইম : ১১:৩৮:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০২২