ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

শেখ হাসিনা গণভবনে, নেতাদের কেউ ঢাকায় কেউ এলাকায়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ১ মে ২০২২
  • ২৪৭ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনা মহামারির মধ্যে গত চারবারের মতো এবারো হচ্ছে না প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়। তবে বরাবরের মতো এবারও গণভবনেই ঈদ উদযাপন করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে দলীয় নেতাদের কেউ ঢাকায় আবার কেউ ঈদ উদযাপন করবেন নির্বাচনী এলাকায়।

আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, যেসকল নেতারা ঢাকায় ঈদ করবেন তাদের অধিকাংশই নির্বাচনী এলাকা ঘুরে এসেছেন। যারা যাননি তারা ঈদের পর দিন নির্বাচনী এলাকায় যাবেন।

দলটির নেতারা বলছেন, ঈদ ও পূজা-পার্বনে মানুষের সঙ্গে যোগাযোগ হওয়ার বড় সুযোগ থাকে। নেতাকর্মীদের কাছে নির্দেশনা হলো যার যার সামর্থ অনুযায়ী মানুষের পাশে দাঁড়াবে। সব মানুষের সঙ্গে একত্রিত হয়ে ঈদ আনন্দ ভাগাভাগি করবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বরাবরের মতো এবারও ঢাকায় ঈদ উদযাপন করবেন। তবে ঈদের পরে নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জ যাবেন বলে সড়ক পরিবহন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে গত দুই বছরে নোয়াখালী যাননি তিনি।

রমজানের শেষের দিকে নির্বাচনী এলাকায় ঘুরে এসেছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, কাজী জাফর উল্ল্যাহ, আবদুর রাজ্জাক, মুহাম্মদ ফারুক খান। ঈদের দিন তারা ঢাকায় থাকবেন। ঢাকায় ঈদ উদযাপন করবেন সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম ও জাহাঙ্গীর কবির নানক।

সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান নির্বাচনী এলাকায় ফরিদপুরের মধুখালীতেই আছেন। ফিরবেন ঈদের পরে।

মাহবুবউল আলম হানিফ বলেন, আমরা যারা রাজনীতি করি আমাদের সকলেই এলাকার সাধারণ মানুষকে নিয়েই সুখ-দুঃখ ভাগাভাগি করে থাকি। মানুষের যেকোনো কষ্ট, দুর্যোগ, দুর্বিপাকে পাশে থেকে সহায়তা করতে হয়। ঠিক তেমনিভাবে ধর্মীয় যে আনন্দ আছে, সেটা যাতে সবার সঙ্গে ভাগাভাগি করতে পারি, সেই জন্য যার যার এলাকায় যাই। মানুষের পাশে থেকে ঈদ উদযাপন করি।

সাংগঠনিক সম্পাদকদের মধ্যে মির্জা আজম ও আফজাল হোসেন নির্বাচনী এলাকায় ঈদ উদযাপন করবেন। অন্য সাংগঠনিক সম্পাদকের মধ্যে যারা ঢাকায় থাকবেন তাদের দুই-তিন জন ঈদের আগে কয়েকবার নির্বাচনী এলাকা ঘুরে এসেছেন।

সম্পাদকমণ্ডলীর সদস্যদের মধ্যে কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ঢাকায় থাকবেন।

চট্টগ্রামে ঈদ উদযাপন করবেন উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম। তিনি বলেন, দীর্ঘদিন দুই বছর পরে এবারই আমরা সবাই মিলে ঈদ উদযাপন করব। এটা আমাদের জন্য অবশ্যই আনন্দের। নেতাকর্মীদের শেখ হাসিনার উন্নয়নের বার্তা সবার ঘরে ঘরে পৌঁছানোর জন্য নির্দেশনা দেব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

শেখ হাসিনা গণভবনে, নেতাদের কেউ ঢাকায় কেউ এলাকায়

আপডেট টাইম : ০৩:৫৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ১ মে ২০২২