ঢাকা ১২:৪২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

এবারের ঈদ যাত্রা স্বস্তিতেই কাটবে : সেতুমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২
  • ৪১৭ বার

হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে এবার দেশের সড়ক ও মহাসড়কের অবস্থা ভালো। এবারের ঈদ যাত্রা স্বস্তিতেই কাটবে।

শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এই আশা প্রকাশ করেন।

ওবায়দুল কাদের বলেন, “আগে গাজীপুরের যে জায়গাটায় যানজট ছিল সেখানেও গাড়ি চলাচল করছে। অতীতের যে কোনো সময়ের চেয়ে এবার সড়কের অবস্থা ভালো। স্বস্তিতেই ঘরমুখো মানুষদের ঈদযাত্রা কাটবে।”

অতিরিক্ত ভাড়ার প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, “অতিরিক্ত ভাড়া নেওয়ার কারণে শুক্রবার চারটি কাউন্টারকে জরিমানা করা হয়েছে। বাস টার্মিনালগুলোতে বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত আছে। যাত্রীদের অভিযোগ পেলে তারা ব্যবস্থা নিচ্ছে।”

যাত্রীদের অভিযোগ কয়েকটি পরিবহন দ্বিগুণ ভাড়া নিচ্ছে, এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না? সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, “অভিযোগ যেহেতু এসেছে সেটাকে মিথ্যা মনে করার অবকাশ নেই। ঘটনা ঘটেছে বলেই অভিযোগ আসছে। আমি বিআরটিএ’র চেয়ারম্যানকে এখনই বলে দিচ্ছি অতিরিক্ত ভাড়ার বিষয়ে নজরদারি বাড়াতে ও ব্যবস্থা নিতে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

এবারের ঈদ যাত্রা স্বস্তিতেই কাটবে : সেতুমন্ত্রী

আপডেট টাইম : ০৪:১৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২