ঢাকা ০১:৩২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

শেরেবাংলা ছিলেন অসাম্প্রদায়িক মানবতাবাদী নেতা: কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২৮:১১ অপরাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২
  • ১৯৮ বার

হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেরেবাংলা একে ফজলুল হক ছিলেন অসাম্প্রদায়িক, মানবতাবাদী নেতা। আজকের বাংলাদেশে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে আছে। সেই বিষবাষ্প থেকে আমরা বাংলাদেশকে এখনও উদ্ধার করতে পারিনি।

বুধবার সকাল ৮টায় অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী শেরেবাংলা একে ফজলুল হকের মৃত্যুবাষিকী উপলক্ষ্যে সোহরাওয়ার্দী  উদ্যান এলাকায় আওয়ামী লীগের পক্ষ থেকে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লড়াই চলছে। আজকের এই দিনে আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার শপথ করছি।

শেরেবাংলা একে ফজলুল হক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গুরু ছিলেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তিনি সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের অত্যন্ত আপনজন ছিলেন। বাংলার কৃষক সমাজকে অত্যাচার শোষণ থেকে রক্ষা করেছেন। বাংলা নববর্ষের প্রথম দিন সরকারি ছুটি তিনি শুরু করেছেন।

শ্রদ্ধা নিবেদনে আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল, আফজাল হোসেন, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক প্রকৌশলী আব্দুস সবুর প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী ও জাতীয় নেতা শেরেবাংলা একে ফজলুল হক ১৯৬২ সালের ২৭ এপ্রিল ৮৮ বছর বয়সে মারা যান। সোহরাওয়ার্দী  উদ্যান এলাকায় তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

শেরেবাংলা ছিলেন অসাম্প্রদায়িক মানবতাবাদী নেতা: কাদের

আপডেট টাইম : ০৩:২৮:১১ অপরাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২