ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

ঈদে অতিরিক্ত ভাড়া আদায় না করার আহ্বান সেতুমন্ত্রীর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২
  • ১৯৭ বার

হাওর বার্তা ডেস্কঃ আসন্ন ঈদে ঘরমুখো যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করার জন্য পরিবহণ মালিক ও শ্রমিকদের প্রতি আহবান জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি মঙ্গলবার সকালে সচিবালয়ে তার দপ্তরে ব্রিফিংকালে এ আহ্বান জানান।

ওবায়দুল কাদের বলেন, ঈদুল ফিতর প্রায় সমাগত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ইতিমধ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

দেশের সড়ক-মহাসড়কগুলো অতীতের যে কোনো সময়ের তুলনায় অনেক ভালো উল্লেখ করে মন্ত্রী বলেন, সড়কের জন্য কোথাও যাতে কোন জনদুর্ভোগ না হয় সেজন্য সতর্ক থাকার পাশাপাশি মাঠ পর্যায়েও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী সড়কে শৃঙ্খলা রক্ষায় এবং সড়ক নিরাপত্তায় পরিবহন মালিক শ্রমিকসহ সব স্টেক হোল্ডারদের আন্তরিক সহযোগিতা কামনা করছেন।

মহানগরীর টার্মিনালসমূহে শৃঙ্খলা রক্ষায় এবং যাত্রীদের সুবিধার্থে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সমন্বয়ে গঠিত টাস্কফোর্স কার্যকর থাকবে এমনটা জানিয়ে ওবায়দুল কাদের আরও বলেন, অতিরিক্ত ভাড়া নিয়ন্ত্রণে মোবাইল কোর্টের নজরদারি থাকবে।

মন্ত্রী মহানগরীর এক্সিট এবং এন্ট্রি পয়েন্টগুলোসহ গুরুত্বপূর্ণ যানজটপ্রবণ মোড়ে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, জেলা প্রশাসন, আনসার ও উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্টের দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান।

ঈদের সময় সড়ক-মহাসড়কে অতিরিক্ত ভিড় এবং যাত্রীদের চাপ এড়াতে পোষাক কারখানাগুলো একদিনে ছুটি না দিয়ে ধাপে ধাপে ছুটি দেওয়ার জন্য বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের প্রতিও আহবান জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

ঈদে অতিরিক্ত ভাড়া আদায় না করার আহ্বান সেতুমন্ত্রীর

আপডেট টাইম : ০২:৪০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২