ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

ডেন্টাল ভর্তি পরীক্ষা শুরু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৭:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০২২
  • ২৩৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ২০২১-২২ শিক্ষাবর্ষের ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। শুক্রবার (২২ এপ্রিল) সকাল ১০টায় শুরু হওয়া এ পরীক্ষা চলবে বেলা ১১টা পর্যন্ত।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানায়, এবার সরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে ৫৪৫টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষার জন্য প্রায় ৬৫ হাজার ৯০৭ জন আবেদন করেছেন।

১০০ নম্বরের ১০০টি এমসিকিউ প্রশ্নের এক ঘণ্টার ভর্তি পরীক্ষা হবে। পদার্থবিজ্ঞান ২০, রসায়ন ২৫, জীববিজ্ঞান ৩০, ইংরেজি ১৫ এবং সাধারণ জ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ বিষয়ে ১০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে।

এর আগে গত ২০ মার্চ সকাল থেকে ৩০ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে ভর্তি আবেদন নেওয়া হয়। এরপর প্রবেশপত্র সংগ্রহের সময় ছিল ১৭ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত। এবার ডেন্টাল ভর্তির আবেদন ফি এক হাজার টাকা।

পরীক্ষায় আবেদনের ক্ষেত্রে সব দেশি ও বিদেশি শিক্ষাকার্যক্রমে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান দুটি পরীক্ষা মিলে মোট জিপিএ শর্ত ছিল ৯। সব ক্ষুদ্র নৃগোষ্ঠীর (সমতল ও পার্বত্য জেলা) এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান দুটি পরীক্ষায় মোট জিপিএ ছিল ৮। তবে কোনো একক পরীক্ষায় জিপিএ ৩ দশমিক ৫-এর কম থাকলে আবেদন করা যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

ডেন্টাল ভর্তি পরীক্ষা শুরু

আপডেট টাইম : ১০:৪৭:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০২২