ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর শিবির ছাড়ার একদিন পরই জামায়াতে সাদিক কায়েম শহীদদের রক্ত কখনো বৃথা যেতে পারে না: প্রধানমন্ত্রী

৯২০ টাকা মণে ধান কিনবে সরকার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৯:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০১৬
  • ৩৯১ বার

আসন্ন বোরো মৌসুমে সরকারিভাবে ৭ লাখ মেট্রিক টন ধান এবং ৬ লাখ মেট্রিক টন চাল কেনা হবে।

রোববার সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম এ সভায় সভাপতিত্ব করেন। কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ,খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদসহ কমিটির সদস্যবৃন্দ এবং বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্দ্ধতন কর্মকর্তাগণ এ সভায় উপস্থিত ছিলেন।

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ি প্রতি কেজি ধান ২৩ টাকা এবং প্রতি কেজি চাল ৩২ টাকা দরে সংগ্রহ করা হবে।

সভাশেষে খাদ্যমন্ত্রী সাংবাদকদের ব্রিফিংকালে বলেন, আগামী ৫ মে থেকে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হবে এবং এ বছরের ৩১ আগস্ট পর্যন্ত এ অভিযান চলবে।

এ সময় এ্যাডভোকেট কামরুল ইসলাম ধান-চাল কেনার ক্ষেত্রে গত বছরের দর উল্লেখ করেন। তিনি বলেন, সরকার গত বোরো মৌসুমে কেজি প্রতি ৩২ টাকা দরে ১০ লাখ মেট্রিক টন চাল এবং ২২ টাকা দরে ১ লাখ মেট্রিক টন ধান সংগ্রহ করে।

খাদ্যমন্ত্রী জানান, এবার প্রতি কেজি বোরো ধান উৎপাদনে ২০ টাকা ৭০ পয়সা এবং প্রতি কেজি চাল উৎপাদনে খরচ পড়ছে ২৯ টাকা। গত বছর ধানের উৎপাদন খরচ ছিল কেজি প্রতি ২০ টাকা এবং চালের উৎপাদন খরচ ছিল কেজি প্রতি ২৭ টাকা ৫০ পয়সা বলে তিনি উল্লেখ করেন।

খাদ্যমন্ত্রী সাংবাদিকদের মাধ্যমে চাষিদের উদ্দেশে বলেন, কৃষকের লাভের কথা চিন্তা করেই অতীতের যে কোন সময়ের তুলনায় এবার অধিক পারমানে ধান সংগ্রহ করা হবে।

উল্লেখ্য, আজকের সভায় জানানো হয়, দেশে বর্তমানে ১০ লাখ ৭৪ হাজার ৪৩১ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা

৯২০ টাকা মণে ধান কিনবে সরকার

আপডেট টাইম : ১২:১৯:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০১৬