ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস

দেশের স্বার্থে প্রয়োজনে দিল্লীর বিরুদ্ধেও লড়বো : কাদের সিদ্দিকীর হুশিয়ারি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০২:১৯ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০১৫
  • ৪০৭ বার

দিল্লীর গোলামী করতে পিন্ডির বিরুদ্ধে লড়াই করিনি, দেশের স্বার্থে প্রয়োজনে দিল্লীর বিরুদ্ধেও লড়বো বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতিবঙ্গবীর কাদের সিদ্দিকী।

‘পৃথিবীর সভ্য মানুষেরা তাদের পরবর্তী প্রজন্মকে ভালো অবস্থানে রেখে যেতে চেষ্টা করে, আমাদের দেশের ভবিষ্যত প্রজন্মের জন্যই দেশটাকে বাসযোগ্য করে রেখে যেতে চাই’ একই সঙ্গে বলেন বঙ্গবীর।

শান্তির দাবিতে অবস্থান কর্মসূচির ১২৮ তম দিনে বুধবার বিকেলে কিশোরগঞ্জ সদর উপজেলার ব্রাহ্মণকচুরি জামিয়া নিজামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর পিয়নের চাইতে এদেশে মন্ত্রীর মর্যাদা কম, তাই কোন মর্যাদা সম্পন্ন মানুষ শেখ হাসিনার মন্ত্রীত্ব করতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আমার এমন মন্ত্রীত্বের দরকার নেই। আমি হয়তো কাউকে কিছু দিতে পারবো না। তবে, সাহস দিতে পারি, মানুষকে তার প্রাপ্য মর্যাদা দিতে পারি।

শাহ আবদুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কৃষক শ্রমিক জনতা লীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম তারেক, ছাত্র আন্দোলনের আহবায়ক রিফাতুল ইসলাম দীপ, শাহীনূর আলম, আবুল খায়ের, আবু সুফিয়ান, নুরুদ্দিন, সাত্তার মিয়া, শাহ মজনু মিয়া, ফাইজুল ইসলাম প্রমুখ।

প্রধানমন্ত্রীকে সংলাপের উদ্যোগ গ্রহণ এবং বিএনপির নেত্রীকে অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়ে বঙ্গবীর কাদের সিদ্দিকী ২৮ জানুয়ারি থেকে ২ এপ্রিল পর্যন্ত মতিঝিলের ফুটপাতে অবস্থান করার পর সারাদেশে এই কর্মসূচি শুরু করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা

দেশের স্বার্থে প্রয়োজনে দিল্লীর বিরুদ্ধেও লড়বো : কাদের সিদ্দিকীর হুশিয়ারি

আপডেট টাইম : ০৬:০২:১৯ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০১৫