ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

প্রেমিক শোয়াইনস্টাইগারের প্রেরণায়…

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫৫:২৬ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০১৫
  • ৫৬৭ বার

প্রেমিক বাস্তিয়ান শোয়াইনস্টাইগারের প্রেরণায় যেন নিজেকে ফিরে পেলেন আনা ইভানোভিচ। ২০০৮ সালে ইভানোভিচ ক্যারিয়ারের একমাত্র গ্রান্ড সøাম শিরোপা জেতেন ফ্রেঞ্চ ওপেনে। এরপর একবারও কোনো গ্রান্ড সøাম আসরের সেমিফাইনালে উঠতে প৫ারেন নি তিনি। দুইবার কোয়ার্টার ফাইনালে উঠলেও কাজে লাগাতে পারেন নি। কিন্তু ৭ বছর পর এবার ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে উঠলেন তিনি। মঙ্গলবারের কোয়ার্টার ফাইনালে এলিনা ভিতোলিনাকে ৬-৩, ৬-২ গেমে হারান তিনি। আর ইভানোভিচের এই জয়ের গ্যালারিতে বসে দারুণ প্রেরণা দেন তার প্রেমিক জার্মানির ফুটবল দলের মিডফিল্ডার বাস্তিয়ান শোয়াইনস্টইগার। সার্বিয়ান এ টেনিস তারকার সঙ্গে ফুটবলার শোয়ানস্টাইগরের প্রেম অনেকদিনের। মাঝেমধ্যে সুযোগ পেলে কোর্টে গিয়ে প্রেমিকার খেলা দেখেন। তবে এদিন বায়ার্ন মিউনিখের এ খেলোয়াড়ের উল্লাস ছিল বাঁভাঙা। ইভানোভিচের প্রতিটি পয়েন্টে গ্যালারিতে নেচে ওঠেন তিনি। আনন্দ প্রকাশে এমন ভঙি করেন যেন তিনি বিশ্বকাপ জিতেছেন। দু’হাত মুঠিবদ্ধ করে প্রেরণা দিয়ে যান প্রেমিকাকে। সেমিফাইনালে ইভানোভচ খেলবেন ১৩ নম্বর বাছাই লুসিয়া সাফারোভার বিপক্ষে। এই সাফারোভার কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নেন বর্তমান চ্যাম্পিয়ন মারিয়া শারাপোভা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

প্রেমিক শোয়াইনস্টাইগারের প্রেরণায়…

আপডেট টাইম : ০৫:৫৫:২৬ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০১৫