ঢাকা ০১:৪১ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বিএনপিকে নির্বাচনে আনতে যুক্তরাষ্ট্রের সহায়তা চাইলেন ড. মোমেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২
  • ২১২ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপিকে নির্বাচনমুখী করতে যুক্তরাষ্ট্রের সাহায্য চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ সহায়তা চান। এসময় দেশের নির্বাচন ব্যবস্থা ঠিক আছে বলেও দাবি করেন ড. আব্দুল মোমেন।

সোমবার (৪ এপ্রিল) বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেনের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের দ্বিপাক্ষিক বৈঠক হয়। বৈঠকে দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনা হয়। ওয়াশিংটনে পররাষ্ট্র দফতরে ঘণ্টাখানেক চলে এই বৈঠক। শুরুতে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেন ব্লিংকেন। বলেন, ভবিষ্যতেও দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সব ফোরামে ঢাকার পাশে থাকবে ওয়াশিংটন। আলোচনায় র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান ছিল বাংলাদেশের। তবে এর জবাবে ব্লিংকেন জানান, এর প্রক্রিয়া বেশ জটিল। এজন্য বাংলাদেশকে বেশকিছু প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শও দিয়েছেন তিনি।

এছাড়া ওয়াশিংটনের কূটনৈতিক সূত্র জানায়, বৈঠকে বাংলাদেশের অংশগ্রহণমূলক নির্বাচনের তাগিদ দেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। সে সময় ড. মোমেন বলেন, অংশগ্রহণমূলক নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশ নেওয়ার মানসিকতা থাকা প্রয়োজন । সে কারণে বিএনপিকেও নির্বাচন অংশ নেওয়া প্রয়োজন। বিএনপিকে নির্বাচনমুখী করতে যুক্তরাষ্ট্রের সাহায্যও চান তিনি। বৈঠকে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প শ্রমিকদের জীবনমান উন্নত করার তাগিদ দেন ব্লিঙ্কেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী বঙ্গবন্ধুর খুনী রাশেদ চৌধুরীকে ফেরত পাঠানোর অনুরোধ জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

বিএনপিকে নির্বাচনে আনতে যুক্তরাষ্ট্রের সহায়তা চাইলেন ড. মোমেন

আপডেট টাইম : ০৩:৫৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২